West Bengal Assembly Election

কাঁড়ি কাঁড়ি বাংলাদেশি টাকা নিয়ে ঘুরছে যুবক! গণনার আগের দিন চক্রান্তের ইঙ্গিত বাংলায়?

রাত পেরলেই বাংলায় বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ফলাফল কী হবে, সেই নিয়ে বঙ্গ রাজনীতিতে পারদ ক্রমাগত চড়ছে। এদিকে সীমান্ত এলাকাতেও চলছে কড়া নজরদারি। সেই আবহেই গ্রেপ্তার হল এক সন্দেহভাজন যুবক। তল্লাশি চালাতেই ওই যুবকের থেকে বেরিয়ে পড়ল কাঁড়ি কাঁড়ি বাংলাদেশি টাকা!

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৮:০৮

options
link
কাঁড়ি কাঁড়ি বাংলাদেশি টাকা নিয়ে ঘুরছে যুবক! গণনার আগের দিন চক্রান্তের ইঙ্গিত বাংলায়?
ধৃত যুবক। নিজস্ব চিত্র

রাত পেরলেই বাংলায় বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ফলাফল কী হবে, সেই নিয়ে বঙ্গ রাজনীতিতে পারদ ক্রমাগত চড়ছে। এদিকে সীমান্ত এলাকাতেও চলছে কড়া নজরদারি। সেই আবহেই গ্রেপ্তার হল এক সন্দেহভাজন যুবক। তল্লাশি চালাতেই ওই যুবকের থেকে বেরিয়ে পড়ল কাঁড়ি কাঁড়ি বাংলাদেশি টাকা! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরে। গণনার আগেই দিন এই ঘটনায় শুরু হয়েছে চর্চা। তাহলে কি কোনও চক্রান্ত হচ্ছে বাংলার ভোটবাজারে?

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গতকাল, রবিবার মধ্যরাতে স্বরূপনগরের সীমান্ত এলাকায় এক যুবককে বাইক নিয়ে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ ওই যুবকের গতিবিধির উপর নজর রাখছিল। স্বরূপদাহ বাজারে আসতেই ওই যুবককে পাকড়াও করা হয়। জিজ্ঞাসাবাদ শুরু হলে একাধিক অসঙ্গতি ধরা পড়ে তাঁর কথায়। যুবককে আটক করে তল্লাশি চালাতেই হতবাক হয় বিএসএফ।

Advertisement

দেখা যায়, কাঁড়ি কাঁড়ি বাংলাদেশি টাকা তাঁর কাছে রয়েছে। এরপরই গ্রেপ্তার করা হয় ওই যুবককে। জানা গিয়েছে, ধৃতের নাম ইলিয়াস গাজি, তিনি ভারতীয়। বাড়ি তারালি মাঝেরপাড়া এলাকায়। জানা গিয়েছে, ওই যুবক বাইক নিয়ে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করেন! ভিনরাজ্য থেকে বাংলায় এসে ওই যুবক বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন বলে প্রাথমিভাবে জানা গিয়েছে। ধৃতের থেকে মোট ৯ লক্ষ বাংলাদেশি টাকা আটক হয়েছে।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই যুবককে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। আজ, রবিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। কী কারণে তিনি ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন? তাঁর সঙ্গে আর কারা জড়িয়ে আছে? সেই তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.