WB Assembly Election 2026

যুবদের হাতে ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড ধরালেন লিয়েন্ডার! কটাক্ষ তৃণমূলের

'যুবশক্তি ভরসা' কার্ডের পরিবর্তে যুবদের হাতে 'মাতৃশক্তি ভরসা' কার্ড তুলে দিয়েছেন লিয়েন্ডার পেজ, বিজেন্দ্র সিং-রা। বিজেপির 'যুবশক্তি কার্ড'কে 'জুমলা' বলে কটাক্ষ করেছে ঘাসফুলশিবির। তৃণমূলের দাবি, বিজেপির সোশাল মিডিয়া পেজে সেই ছবি পোস্ট করে পরে মুছেও ফেলা হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ২০:১৯

options
link
যুবদের হাতে ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড ধরালেন লিয়েন্ডার! কটাক্ষ তৃণমূলের
যুবদের হাতে 'মাতৃশক্তি ভরসা' কার্ড তুলে দিলেন লিয়েন্ডার, বিজেন্দ্ররা।

অলিম্পিকে পদকজয়ী ২ তারকা ক্রীড়াবিদের হাত ধরে যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ করল বঙ্গ বিজেপি। আর যা ঘিরে বিতর্কের সূত্রপাত। অভিযোগ, ‘যুবশক্তি ভরসা’ কার্ডের পরিবর্তে যুবদের হাতে ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড তুলে দিয়েছেন লিয়েন্ডার পেজ, বিজেন্দ্র সিং-রা। সেই ছবি বিজেপির পেজে পোস্ট করার পরে মুছেও ফেলা হয় বলে দাবি তৃণমূলের।

Advertisement

২০২৬ সালের নির্বাচনী (WB Assembly Election 2026) ইস্তেহারে বাংলার মহিলা ও যুবদের মাসিক ৩০০০ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। ইস্তেহারে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। বুধবার বাংলার মহিলাদের মাসিক অনুদানের জন্য ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ প্রকাশ করেন স্মৃতি ইরানি। বৃহস্পতিবার টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ ও বক্সার বিজেন্দ্র সিংয়ের উপস্থিতিতে বিজেপির ‘যুবশক্তি ভরসা’ কার্ড প্রকাশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কিন্তু অভিযোগ, যুবদের হাতে তুলে দেওয়া কার্ডগুলিতে ‘যুবশক্তি’র বদলে ‘মাতৃশক্তি ভরসা’ লেখা ছিল। তৃণমূলের অভিযোগ, বুধবার যে কার্ড মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, সেই কার্ডই বৃহস্পতিবার যুবদের হাতে তুলে দিয়েছে বিজেপি। তৃণমূলের দাবি, বিজেপির সোশাল মিডিয়া পেজে সেই ছবি পোস্ট করে পরে মুছেও ফেলা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিজেপির ‘যুবশক্তি কার্ড’কে ‘জুমলা’ বলে কটাক্ষ করেছে ঘাসফুলশিবির। তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন তাঁর বক্তৃতায় বলে থাকেন, বিজেপি আসলে ঠগবাজ, চোর এবং প্রতারকদের দল।’

বিজেপির ‘যুবশক্তি কার্ড’কে ‘জুমলা’ বলে কটাক্ষ করেছে ঘাসফুলশিবির। তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন তাঁর বক্তৃতায় বলে থাকেন, বিজেপি আসলে ঠগবাজ, চোর এবং প্রতারকদের দল।’

Advertisement

উল্লেখ্য, মহিলাদের জন্য মাসে মাসে ১৫০০ টাকা করে দেওয়ার কথা ভোটের আগে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তপসিলি উপজাতিদের জন্য ওই অর্থের পরিমাণ মাসিক ১৭০০ টাকা। রাজ্যে বেকার যুবদের নজর কেড়েছে তৃণমূলের যুবসাথী প্রকল্প। বেকার যুবকযুবতীরা দেড় হাজার টাকা করে পেতে শুরু করেছেন ইতিমধ্যেই। বিজেপির ইস্তাহারে এই দুই প্রকল্পের ‘অনুকরণ’ করা হয়েছে বলে দাবি করে তৃণমূল। এবার বিজেপির ‘যুবশক্তি কার্ড’ প্রকাশের কর্মসূচিকেও কটাক্ষ রাজ্যের শাসকদলের।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.