সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে (US) ফের বন্দুকবাজের হানা। আবারও বর্ণবিদ্বেষের শিকার কৃষ্ণাঙ্গরা। শনিবার সন্ধেয় নিউ ইয়র্কের (New York) সুপার মার্কেটে ঢুকে এলোপাথারি গুলি চালায় ১৮ বছরের এক যুবক। হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। জখম আরও ৩। হতাহতদের মধ্যে অধিকাংশ কৃষ্ণাঙ্গ। পুলিশি তৎপরতায় শেষপর্যন্ত আত্মসমপর্ণ করে ওই যুবক। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারনা, বর্ণবিদ্বেষের জেরেই এই হামলা।
নিউ ইয়র্কের শহর বাফেলো (Buffalo)। শনিবার সন্ধেয় সেই শহরের এক সুপার মার্কেটে হামলা চালায় এক বন্দুকবাজ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেলমেটে মুখ ঢেকেছিল ১৮ বছরের যুবক পরনে ছিল বিশেষ ধরনের ট্যাকটিকাল গিয়ার এবং বর্ম। প্রথমে সুপার মার্কেটের পার্কিং লটে হামলা চালায় ওই যুবক। সেখানে তিনজন গুলিবিদ্ধ হন। তার পর মার্কেটের ভিতরে ঢোকে হামলাকারী। সেই সময় সুপার মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রাক্তন পুলিশ কর্মী তাকে আটকানোর চেষ্টা করেন। হামলাকারীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিও ছোঁড়েন তিনি। কিন্তু বিশেষ পোশাক থাকায় হামলাকারীর কোনও ক্ষতি হয়নি। বরং তার পালটা গুলিতে লুটিয়ে পড়েন ওই প্রাক্তন পুলিশ কর্মী। মৃত্যু হয় আরও ১০ জনের।
[আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দ্রুত দেবেন না’, প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দুর, পালটা তৃণমূলের]
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাফেলো শহরের পুলিশবাহিনী। আত্মসমর্পণের বদলে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল হামলাকারী। শেষপর্যন্ত তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তাকে। হামলাকারীর বিরুদ্ধে একাধিক কঠোর ধারায় মামলা রুজু হয়েছে।
এ প্রসঙ্গে বাফেলো শহরের পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগ্লিয়া জানান, ১০ জনের মৃত্যু হয়েছে। তিন জন গুরুতর জখম। হতাহতদের মধ্যে অধিকাংশই কৃষ্ণাঙ্গ। এই হামলাকে বর্ণবিদ্বেষ হিসেবেই চিহ্নিত করে তদন্ত শুরু করেছে পুলিশ। কমিশনার আরও জানান, সম্পূর্ণ বর্ণবিদ্বেষের জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে। কে বা কারা এধরনের ঘটনায় উসকানি দিচ্ছে তা তদন্ত করে দেখা হবে। অপরাধীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
[আরও পড়ুন: কিমের দেশে ভয়াবহ পরিস্থিতি! মাত্র তিনদিনে উত্তর কোরিয়ায় করোনা আক্রান্ত ৮ লক্ষ]
সর্বশেষ খবর
-
কমিকস থেকে শুরু জাপানের ফুটবল রূপকথা! ‘স্বার্থপর’ হয়েই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে ‘মাঙ্গা’?
-
তীর্থযাত্রায় দুর্ঘটনা উত্তরপ্রদেশে, দু’টি গাড়ির সংঘর্ষে প্রাণ গেল এক পরিবারের ৪ জনের, প্রকাশ্যে ভিডিও
-
চল রাস্তায় সাজি ট্রামলাইন… এবার সল্টলেক, নিউটাউনেও! ফের শহরে স্বমহিমায় ফিরছে ট্রাম পরিষেবা
-
যানজটের সমস্যা মেটাতে ‘মাস্টারস্ট্রোক’, ‘অবৈধ’ ক্লাব ভাঙার নির্দেশ বাঁকুড়ার বিধায়কের
-
বিজেপি নেতাকে প্রাণে মারার চেষ্টা! গ্রেপ্তার রহিম নবির ভাই-সহ দুই তৃণমূল নেতা