Bolivian Air Force Plane

ব্যস্ত রাস্তায় আছড়ে পড়ল টাকার বান্ডিল ভর্তি যুদ্ধবিমান, বলিভিয়ায় দুর্ঘটনায় মৃত ১৫, নোট কুড়োতে হুড়োহুড়ি!

স্থানীয় সময় শুক্রবার বিকেলে বলিভিয়ার হারকিউলিস বিমানটি বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে সারিসারি নতুন ছাপা নোটের বান্ডিল নিয়ে রওনা দিয়েছিল। উড়ানের কিছুক্ষণ পরই এল অল্টো বিমানবন্দর সংলগ্ন হাইওয়েতে সেটি ভেঙে পড়ে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:৩১

options
link
ব্যস্ত রাস্তায় আছড়ে পড়ল টাকার বান্ডিল ভর্তি যুদ্ধবিমান, বলিভিয়ায় দুর্ঘটনায় মৃত ১৫, নোট কুড়োতে হুড়োহুড়ি!
দুর্ঘটনার কবলে বলিভিয়ার হারকিউলিস যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত।

বলিভিয়ায় ভয়ংকর দুর্ঘটনা। ব্যস্ত রাস্তায় আছড়ে পড়ল সে দেশের বায়ুসেনার একটি যুদ্ধবিমান। জানা যাচ্ছে, পণ্যবাহী ওই বিমানটি করে প্রচুর টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। আচমকাই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনার পরই রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নোট কুড়োতে হুড়োহুড়ি পড়ে যায়।

Advertisement

স্থানীয় সময় শুক্রবার বিকেলে বলিভিয়ার হারকিউলিস যুদ্ধবিমানটি বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে সারিসারি নতুন ছাপা নোটের বান্ডিল নিয়ে রওনা দিয়েছিল। উড়ানের কিছুক্ষণ পরই এল অল্টো বিমানবন্দর সংলগ্ন হাইওয়েতে সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় হাইওয়ের উপরে বহু গাড়ি ছিল। সেগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। আহতের সংখ্যা প্রায় ৩০। মৃতদের মধ্যে কতজন বিমানের সওয়ারী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিমানটি ভেঙে পড়ার পরই তাতে আগুন লেগে যায়। সেই অবস্থাতেই সেটি হাইওয়ের উপরে থাকা গাড়িগুলিকে টেনে হিঁচড়ে কিছুদূর নিয়ে যায়। দুর্ঘটনার মুহূর্তের একাধিক ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেগুলির সত্যতা যাচাই সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। তার মধ্যেই বহু মানুষ রাস্তায় ছড়িয়ে পড়ে থাকা নোট কুড়োতে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন