Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Israel

‘আজই ইজরায়েল ছাড়ুন’, দূতাবাস কর্মীদের নির্দেশ মার্কিন রাষ্ট্রদূতের, ইরানে যৌথ হামলার ছক?

বিগত কয়েকমাস ধরেই দু’দেশের মধ্যে সংঘাত চলছে। সাম্প্রতিক অতীতে ইরানের কাছে সমুদ্রে রণতরী, যুদ্ধবিমান এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে আমেরিকা। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার সেনা হোয়াইট হাউসকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২০:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২০:৫৭

options
link
‘আজই ইজরায়েল ছাড়ুন’, দূতাবাস কর্মীদের নির্দেশ মার্কিন রাষ্ট্রদূতের, ইরানে যৌথ হামলার ছক? zoom
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ।
Advertisement

ইজরায়েল ছাড়তে চাইলে আর দেরি নয়। আজই ছাড়ুন। ইরানের সঙ্গে যুদ্ধ আবহে দূতাবাস কর্মীদের এমনই নির্দেশ দিলেন মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। এরপরই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি ইরানে একসঙ্গে হামলা চালাবে আমেরিকা এবং ইজরায়েল? 

শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে মার্কিন দূতাবাসকর্মীদের একটি ইমেল করেছেন মাইক। সেখানেই তিনি এই নির্দেশিকা দিয়েছেন। তিনি আরও নির্দেশ দিয়েছেন, দূতবাসকর্মীরা যেন দ্রুত ইজরায়েল থেকে বিমান ধরে আমেরিকায় চলে যায়। ইজরায়েল ছাড়ার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করার কথাও তিনি বলেছেন। প্রসঙ্গত, ইরান আগেই জানিয়ে দিয়েছে তাদের উপর হামলা হলে তারা ছেড়ে কথা বলবে না। এমনকী ইজরায়েলকেও তারা হুমকি দিয়ে রেখেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরেই দু’দেশের মধ্যে সংঘাত চলছে। সাম্প্রতিক অতীতে ইরানের কাছে সমুদ্রে রণতরী, যুদ্ধবিমান এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে আমেরিকা। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার সেনা হোয়াইট হাউসকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত। আপাতত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষাতেই রয়েছে তারা। মার্কিন সরকারের উচ্চপদস্থ এক আধিকারিকের কথায়, “চলতি সপ্তাহেই ট্রাম্প কোনও সিদ্ধান্ত নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তিনি গোটা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করছেন।” বর্তমানে পরমাণু চুক্তি নিয়েও ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা চলছে। ট্রাম্প কার্যত হুঁশিয়ারি দিয়ে আগেই জানিয়ে দিয়েছিলেন, যদি ইরান চুক্তিতে সম্মত না হয়, তাহলে যুদ্ধ ছাড়া আর কোনও পথ খোলা থাকবে না। এই পরিস্থিতির মাঝেই এবার ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল দূতাবাস।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.