শুক্রবারের প্রার্থনার সময় ভয়াবহ বিস্ফোরণ খাইবার পাখতুনখোয়ায়। নিহত অন্তত ১৫। আহত বহু। মৃতের সংখ্যা আরও অনেক বেশি বাড়তে পারে বলেই আশঙ্কা।
পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার কোহাটে জুম্মাবারের নমাজের সময় ‘ওল্ড পুলিশ লাইনস’-এর কাছে আচমকাই এক শক্তিশালী বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ‘ওল্ড পুলিশ লাইনস’-এর গেটে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে। এবং এরপরই গোলাগুলির ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে মসজিদের বাইরে একটি গর্তের সৃষ্টি হয়েছে। মসজিদের বাইরের অংশের ক্ষতি হয়ে একটি দেওয়ালও ধসে পড়ে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে ২৫ জন আহতকে কোহাটের জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছেন। হাসপাতালটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে স্থানান্তরের কাজ শুরু করে বলে জানা গিয়েছে।
তল্লাশি ও এলাকা নিরাপদ করার কার্যক্রম চলাকালীন পুলিশ ও নিরাপত্তা বাহিনী ‘ওল্ড পুলিশ লাইনস’ এলাকাটি ঘিরে ফেলে। যান চলাচল বন্ধ রাখা হয়েছে, এবং ওই এলাকার চারপাশে অতিরিক্ত নিরাপত্তা কর্মীও মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণ এতই জোরালো ছিল, আশপাশের বাড়িগুলিরও ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের কারণ ও এর নেপথ্যে কারা, তা শনাক্ত করার বিষয়ে তদন্ত চলছে। বিস্ফোরণের পর গোলাগুলির শব্দও শোনা গিয়েছে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে, আরও তথ্য শিগগিরি তদন্তকারীদের হাতে আসবে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশে একই ভাবে বিস্ফোরণ ঘটেছিল কয়েক মাস আগে। সেবার গাড়িবোমা বিস্ফোরণে মহিলা, শিশু-সহ ৫ জনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছে মৃতদের দেহ। আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। অন্তত চারজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন বলেও জানা যায়।
উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিদ্রোহী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র সঙ্গে পাক সেনার সংঘর্ষ বছরভর লেগে রয়েছে। বিদ্রোহীদের দাবি, পাকিস্তানে তারা অবহেলিত। স্বাধীন খাইবার পাখতুনখোয়ার স্বপ্ন দেখে তারা। অন্যদিকে পাক সেনার দাবি, আফগান মদতে পাকিস্তানকে অস্থির করছে জঙ্গিরা। তবে এবারের বিস্ফোরণের নেপথ্যে কে, তা নিয়ে ধন্দ রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা