হরমুজ প্রণালীতে ভারতের তেলবাহী জাহাজে হামলা। জাহাজ লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়েছে ইরানের নৌসেনা। এই হামলার জেরে শেষ পর্যন্ত পিছু হটেছে জাহাজ দুটি। ভারতীয় জাহাজের উপর এহেন হামলার ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ নয়াদিল্লি। গোটা ঘটনার ব্যাখ্যা চেয়ে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে বিদেশমন্ত্রক। সবমিলিয়ে এই ঘটনায় চাপানউতোর বাড়তে শুরু করেছে।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, ইরাক থেকে জ্বালানি তেল ভরে ফিরছিল জাগ অর্ণব ও সামনার হেরাল্ড। জাহাজগুলির পেটে ছিল ২০ লক্ষ ব্যারেল তেল। উত্তর ওমান উপকূলে অতর্কিতে ওই দুই জাহাজের উপর হামলা চালায় ইরানের নৌসেনা। সূত্রের খবর, হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে জাগ অর্ণব নামের জাহাজটি। তবে সামনার হেরাল্ডের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হামলার মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয় জাহাজ দুটি। বর্তমানে হরমুজ প্রণালীতে ভারতের কোনও নৌজাহাজ উপস্থিত নেই। এই অবস্থায় সরকারের তরফে ঘটনা বিশদে জানার চেষ্টা চলছে। তবে ওমান উপসাগরে ভারতের দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট এবং একটি ট্যাঙ্কার রয়েছে।
ইরাক থেকে জ্বালানি তেল ভরে ফিরছিল জাগ অর্ণব ও সামনার হেরাল্ড। জাহাজগুলির পেটে ছিল ২০ লক্ষ ব্যারেল তেল। উত্তর ওমান উপকূলে অতর্কিতে ওই দুই জাহাজের উপর হামলা চালায় ইরানের নৌসেনা।
তবে এই হামলার ঘটনাকে মোটেই হাল্কাভাবে দেখছে না ভারত সরকার। হরমুজে ভারতের জাহাজের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিদেশমন্ত্রক। সূত্রের খবর, এই ঘটনার নিন্দা করার পাশাপাশি ঠিক কী কারণে হামলা হল তা জানার চেষ্টা চলছে। তলব করা হয়েছে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালিকে।
উল্লেখ্য, হরমুজকে কেন্দ্র করে নতুন করে সংঘাত শুরু হয়েছে আমেরিকার ও ইরানের। বৃহস্পতিবার ইজরায়েল এবং লেবাননের মধ্যে দশদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই শুক্রবার সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইরান। সোশাল মিডিয়ায় ট্রাম্প বলেন, ‘ইরান হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দিতে প্রস্তুত। ওরা আর এটা বন্ধ করবে না, এবং এই প্রণালীকে বিশ্বের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না।’ তবে ইরান হরমুজ খুলে দিলেও আমেরিকা অবরোধ জারি রাখবে বলে জানায়। এর পালটা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড একটি বিবৃতিতে জানায়, ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। ইরান হরমুজ খুলে দেওয়া সত্ত্বেও আমেরিকা ওই জলপথে অবরোধ অব্যাহত রেখেছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত ইরানগামী সমস্ত জাহাজের অবাধ চলাচল আমেরিকা নিশ্চিত করবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে। এই ডামাডোলের মাঝেই এবার আক্রান্ত ভারতীয় জাহাজ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মুখ্যমন্ত্রী বিজয়ের মায়ের নামে ‘অশালীন’ মন্তব্য, তামিলনাড়ুর বিজেপি সভাপতির বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
পরিবারের মত ছিল না? বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন রোনাল্ডোর মা
-
ধন্যি পশুপ্রেম! মেরু ভাল্লুকের ঘুম ভাঙানোর খেসারত, দিতে হল ৫ লক্ষ জরিমানা
-
কাটবে শিল্পায়নের ‘খরা’! সোমে পুরুলিয়ায় ইন্টিগ্রেড গ্রিন ফিল্ড প্ল্যান্টের ভূমিপুজো, থাকবেন মুখ্যমন্ত্রী
-
বিমান বদলে তুরস্ক থেকে গোপনে পলায়ন! ‘নিজের নিরাপত্তার কথা ভাবুন’, ট্রাম্পকে খোঁচা ইরানের