আমেরিকায় ফের প্রাণ গেল ভারতীয়ের। একজনের মৃত্যু হয়েছে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায়, অন্য জনকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিহত দুই তরুণী কেরলের বাসিন্দা।
আরও পড়ুন:
মার্কিন পুলিশ সূত্রে খবর, মৃতাদের নাম অঞ্জনা হরি (৩৫) এবং অ্যান মেরি ম্যাথিউ (৪০)। দু’ জনেই একে অপরকে চিনতেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩২ বছর বয়সি অনিলাকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, ধৃত তরুণী দু’জনের বন্ধু ছিলেন। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনার একদিন আগে তিন জন দীর্ঘক্ষণ সময়ও কাটিয়েছিলেন। প্রথমে তাঁরা ওনাম উৎসবে যোগ দিয়েছিলেন। এরপর একটি প্রেক্ষাগৃহে তাঁরা সিনেমা দেখেছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ আগস্ট দুপুরের দিকে মিলপিটাস এলাকায় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন অঞ্জনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অন্যদিকে, অ্যানকে নিজের বাড়ির ভিতরই মৃত অবস্থায় পাওয়া যায়। তরুণীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। অঞ্জনা এবং অ্যানের মৃত্যুর মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আরও তথ্য জানতে জেরা করা হচ্ছে অনিলাকে। অন্যদিকে, দুই তরুণীর দেহ দেশে ফেরাতে ইতিমধ্য়েই তোড়জোড় শুরু করে দিয়েছে তাঁদের পরিবার।
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা