Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
PM Narendra Modi-Vladimir Putin

অন্তহীন যুদ্ধের অবসান চাই! ইউক্রেন যুদ্ধ থামাতে ‘বন্ধু’ পুতিনকে আর্জি প্রধানমন্ত্রীর

সোমবার এসসিও সম্মেলনের মাঝেই দ্বিপাক্ষিক বৈঠক সারেন মোদি-পুতিন। সূত্রের খবর, প্রায় ৩০ মিনিট বৈঠকটি স্থায়ী হয়। বৈঠক শুরুর আগে দুই 'বন্ধু' করমর্দন এবং কোলাকুলি করেন। সেখানেই শান্তির বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে নিয়ে যায়। তাই অন্তহীন যুদ্ধ থেকে যুদ্ধের অবসানের দিকে এগিয়ে যেতে হবে।"

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ২১:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ২১:২৩

options
link
অন্তহীন যুদ্ধের অবসান চাই! ইউক্রেন যুদ্ধ থামাতে ‘বন্ধু’ পুতিনকে আর্জি প্রধানমন্ত্রীর zoom
বিশকেকে মোদি-পুতিন সাক্ষাৎ। ছবি: এএনআই।
Advertisement

২৬তম এসসিও সম্মেলন (সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন) চলছে কিরঘিস্তানের বিশকেকে। সেখানেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ইউক্রেনে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানোর আর্জি জানিয়েছেন তিনি। বলেন, “অন্তহীন যুদ্ধ থেকে আমাদের যুদ্ধের অবসানের দিকে এগিয়ে যেতে হবে।” 

সোমবার এসসিও সম্মেলনের মাঝেই দ্বিপাক্ষিক বৈঠক সারেন মোদি-পুতিন। সূত্রের খবর, প্রায় ৩০ মিনিট বৈঠকটি স্থায়ী হয়। বৈঠক শুরুর আগে দুই ‘বন্ধু’ করমর্দন এবং কোলাকুলি করেন। সেখানেই শান্তির বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে নিয়ে যায়। তাই অন্তহীন যুদ্ধ থেকে যুদ্ধের অবসানের দিকে এগিয়ে যেতে হবে। জাতীয় স্বার্থের কথা মাথা রেখে উভয় দেশকেই সামনের দিকে এগোতে হবে।” ভারত যে সর্বদা শান্তির পক্ষে, তা-ও স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, মোদি জানিয়ে দিয়েছেন, তিনি মহাত্মা গান্ধী ও গৌতম বুদ্ধের দেশ থেকে শান্তির বার্তা নিয়ে এসেছেন। অন্যদিকে, পুতিন বলেন, “ব্যক্তিগতভাবে মোদির মনোযোগের ফলেই ভার-রাশিয়ার সম্পর্ক আরও জোরদার হচ্ছে। গত বছর দু’দেশের পর্যটন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

Advertisement
Need to move from endless war to end of war: PM Narendra Modi's Message To Vladimir Putin
বিশকেকে ‘গাড়ি কূটনীতি’ দুই ‘বন্ধু’র। ছবি: সংগৃহীত।

রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরই মোদি তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শোয়ার করেছেন। লিখেছেন, ‘পুতিনের সঙ্গে সাক্ষাৎ সবসময়ই আনন্দের।’ দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, “আমার বন্ধু, আপনার সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত। আপনার সর্বশেষ ভারত সফর অত্যন্ত সফল ও স্মরণীয় ছিল। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে এক নতুন মাত্রায় নিয়ে যেতে তা সহায়তা করেছিল।” সূত্রের খবর, দুই রাষ্ট্রনেতার বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.