Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
হিমালয়ে হাহাকার
Nepal Flood

হিরোশিমা মনে করাল নেপাল! পিঠে বাঁধা ছোট বোন, বিপর্যয়ের মাঝে মা-বাবার খোঁজে দিশাহারা খুদে দাদা

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ১৪:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ১৪:১৯

options
link
হিরোশিমা মনে করাল নেপাল! পিঠে বাঁধা ছোট বোন, বিপর্যয়ের মাঝে মা-বাবার খোঁজে দিশাহারা খুদে দাদা zoom
(বাঁদিকে) হিরোশিমা বোমা হামলা বিধ্বস্ত খুদে এবং (ডানদিকে) নেপাল বিপর্যয়ে বাবা-মাকে খুঁজে বেড়ানো খুদে

হিরোশিমার পারমাণবিক বোমা হামলা পরবর্তী সময়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল দুই খুদে। পিঠে মৃত ভাইকে বেঁধে যুদ্ধবিধ্বস্ত এলাকায় হন্যে হয়ে বাবা-মায়ের খোঁজ করে তারা। এই ছবি দেখে ডুকরে কেঁদে উঠেছিল সকলের মন। 

Grave-of-the-fireflyes-real-1
হিরোশিমার পারমাণবিক বোমা হামলায় নিহত ভাইকে পিঠে বেঁধে ঘুরে দাঁড়ানো শিশু। ফাইল ছবি

তা নিয়ে পরবর্তীকালে ‘গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস’ ছবিও তৈরি হয়েছিল। সাড়াও ফেলেছিল দর্শকমহলে।

Advertisement
Grave-of-the-fireflyes
‘গ্রেভ অফ ফায়ারফ্লাইস’-এর দৃশ্যে দুই খুদে।

সেই ছবিরই যেন বাস্তবায়ন হল নেপালে। পিঠে ছোট বোনকে নিয়ে বিধ্বস্ত পথে হেঁটে হন্যে হয়ে বাবা-মায়ের খোঁজ করছেন দাদা। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

Nepal
বোনকে নিয়ে বাবা-মায়ের খোঁজে ছোট্ট দাদা। ছবি: সোশাল মিডিয়া

ভিডিওতে দেখা গিয়েছে, নেপালের বিপর্যস্ত পথে হেঁটে বেড়াচ্ছে খুদে দাদা। তার পিঠে বাঁধা ছোট বোন। সে একেবারে দুধের শিশু। দু’জনেরই মুখ, হাত, পা কাদায় অপরিষ্কার। চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। বিপর্যস্ত রাস্তায় শুধু বাবা-মায়ের খোঁজ করে চলেছে দু’টি চোখ। আর বোন বোঝে না কিছুই। কী যে বিপর্যয়, কোথায় তার বাবা-মা জানে না কিছুই। শুধুই কেঁদে চলেছে সে। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। যা দেখে চোখে জল নেটিজেনদের।

এই ভিডিওটি এক্স হ্যান্ডলে গত ৩০ আগস্ট শেয়ার করা হয়। তবে ওই শিশুদের নাম, ঠিকানা সম্পর্কে কিছুই জানা যায়নি। আদৌ তাদের বাবা-মা বেঁচে রয়েছেন কিনা, থাকলেই বা কোথায় রয়েছেন, তা জানেন না কেউ। ভিডিও দেখে চোখের জল যেন ধরে রাখতে পারছেন না নেটিজেনরা। আদৌ কী আছে দু’জনের ভাগ্যে, তা কারও জানা নেই। তবে সকলেই প্রার্থনা করেছেন, যত তাড়াতাড়ি সম্ভব দুই খুদে যেন তার বাবা-মায়ের খোঁজ পায়। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.