ফ্লোরিডায় বসল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২২ ফুটের স্বর্ণমূর্তি। সূত্রের খবর, মূর্তিটি নির্মাণে খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি টাকারও বেশি। বিষয়টি নিয়ে ট্রাম্পকে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছেন নেটিজেনরা।
আরও পড়ুন:
জানা গিয়েছে, মিয়ামির ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্টে মার্কিন প্রেসিডেন্টের মূর্তিটি স্থাপন করা হয়েছে। এটির নাম দেওয়া হয়েছে ‘ডন কলোসাস’। ২০২৪ সালে পেনসিলভেনিয়ায় ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। সভায় ভাষণ দেওয়ার সময় কান ঘেঁসে বেরিয়ে যায় গুলি। এরপর মার্কিন প্রেসিডেন্টকে হাত মুঠো অবস্থায় একটি ভঙ্গিতে দেখা যায়। সেই আদলেই ট্রাম্পের স্বর্ণ মূর্তিটি নির্মাণ করা হয়েছে।
সূত্রের খবর, পুরু সোনার পাত দিয়ে মোড়া মূর্তিটির ওজন প্রায় ৩.১ টন। এটি ব্রোঞ্জ দিয়ে তৈরি। মূর্তিটি নির্মাণ করেছেন ওহাইও-র এক ভাস্কর শিল্পী অ্যালান কট্রিল। খরচ হয়েছে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার। তবে মূর্তিটি নির্মাণ করতে কতদিন সময় লেগেছে, তা স্পষ্ট নয়। মূর্তিটির ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছে। উড়ে এসেছে কটাক্ষ। অনেকেই মার্কিন প্রেসিডেন্টকে উত্তর কোরিয়ার পূর্ববর্তী শাসকদের সঙ্গে তুলনা করেছেন। একজন লিখেছেন, ‘কী পাগলামি! এখন শুধু নিজেকে স্বৈরশাসক ঘোষণা করাই বাকি।’ আরও এক নেটিজেন লিখেছেন, ‘মেক আমেরিকা গ্রেট এগেন (মাগা) সমর্থকদের উপাসনার জন্য মূর্তিটি নির্মাণ করেছেন ট্রাম্প।’
সর্বশেষ খবর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও
-
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?
-
প্রাকৃতিক দুর্যোগ নয়, ‘নেশাগ্রস্ত’ পাইলটেই বিপর্যয়! এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট
-
রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার
-
তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত