পাঞ্জাব থেকে কানাডায় পড়তে গিয়েছিলেন বিদেশে। সেখানেই প্রাণ হারালেন ভারতীয় তরুণী। কানাডার এডমন্টনে তাঁর বাড়ির ভিতর থেকেই তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। দিন তিনেকের মধ্যেই মারা যান দমনপ্রীত কৌর নাম্নী বছর তেইশের তরুণী! ময়নাতদন্তের পরই ধরা পড়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। দ্রুত গ্রেপ্তার করা হয় দমনপ্রীতের লিভ ইন পার্টনার ২২ বছরের রীতিশ কুমারকে।
আরও পড়ুন:
জানা গিয়েছে দমনপ্রীতের বাড়ি সামরালায়। তিনি স্টুডেন্ট ভিসায় কানাডায় গিয়েছিলেন। গত ৯ জুলাই এডমন্টনের সিলভারবেরি এলাকার একটি বাড়িতে সন্দেহজনক আঘাতের চিহ্ন-সহ ওই তরুণীর সন্ধান মেলে। পরে তাঁর মৃত্যু হলে গ্রেপ্তার হন রীতিশ। তাঁর বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডার কেস আনা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মনে করা হচ্ছে রীতিশ ছাড়া এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত নন। তবে ঠিক কী কারণে এই খুন, তা এখনও জানা যায়নি বলেই দাবি তদন্তকারীদের।
দমনপ্রীতের পরিবারের সদস্যরা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পাঁচ বছর আগে কানাডায় পড়তে গিয়েছিলেন ওই তরুণী। তাঁর দেহ ভারতে ফিরিয়ে আনার জন্য শুরু করা হয়েছে একটি ক্যাম্পেন। ১৮,০০০ ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী