রাশিয়ার মস্কোয় একটি রেস্তরাঁর বাইরে ভয়ংকর বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের। আহতের সংখ্যা প্রায় ২১। জানা গিয়েছে, বোমা হাতে এক অজ্ঞাতপরিচয় মহিলা রেস্তরাঁয় প্রবেশের চেষ্টা করেন। তাঁকে বাধা দিলেই ভয়ংকর এই বিস্ফোরণ হয়।
আরও পড়ুন:
রাশিয়ার এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় শনিবার রাতে মস্কোর কুদ্রিনস্কায়া স্কোয়ারে বহু মানুষের ভিড় ছিল। এক অজ্ঞাতপরিচয় মহিলা বোমা হাতে সেখানে একটি রেস্তরাঁয় প্রবেশের চেষ্টা করেন। রেস্তরাঁয় তখন একটি অনুষ্ঠান চলছিল। মহিলাকে দেখেই সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। তাঁরা তাঁর পথ আটকান। মহিলার হাত সেই বোমা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষীরা। সেই সময় আচমকা বোমাটি ফেটে বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ওই মহিলা-সহ ৩ জনের। তারপরই এলাকায় হুলস্থুল পড়ে যায়।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু কী কারণে ওই মহিলা হামলা চালাতে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এর নেপথ্যে ইউক্রেনের ষড়যন্ত্র থাকতে পারে। এর আগে মস্কোতেই রুশ সেনার বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক খুন হয়েছেন। তখনও কাঠগড়ায় ছিল কিয়েভ।
সর্বশেষ খবর
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী
-
রাজ্যে আম্বানিদের বিনিয়োগ! রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, বললেন, ‘ঢপবাজি বন্ধ, এবার শুধু কাজ’
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের