দক্ষিণ আমেরিকার পেরুতে ভয়ংকর দুর্ঘটনা। ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাটলট-সহ অন্তত ১৩ জনের। নিহতরা পর্যটক ছিলেন। জানা যাচ্ছে, বিমানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বের অন্যতম বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘নাজকা লাইনস’-এর উদ্দেশে রওনা দিয়েছিল। এরপরই উড়ানটি দুর্ঘটনার কবলে পড়ে।
পেরুর নাজকা প্রদেশের প্রশাসনের বিবৃতি অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্থ বিমানটি ছিল একটি টুরিস্ট বিমান। স্থানীয় সময় শনিবার এটি পিসকো বিমানবন্দর থেকে টেকঅফ করে। গন্তব্য ছিল ‘নাজকা লাইনস’। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জানা যায়, পুয়েবলো ভিয়েখো এলাকায় বিমানটি ভেঙে পড়ে। সেখানেই বিমানটির ধ্বংসস্তূপ উদ্ধার হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। কিন্তু দুর্ঘটনায় দুই পাইলট-সহ সকল যাত্রীর মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, বিমানটি ছিল পেরুর বেসরকারি সংস্থা এরোডায়নার।
আরও পড়ুন:
কিন্তু কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সে দেশের সংশ্লিষ্ট সংস্থা। যান্ত্রিক ত্রুটি না কি আবহাওয়ার কারণে উড়ানটি দুর্ঘটনার কবলে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, দুর্ঘটনার একদিন আগে শুক্রবার নাজকা অঞ্চলের আবহাওয়া খারাপ ছিল। প্রায় ৪০ কিলোমিটারেরও বেশি গতিতে দমকা হাওয়া বইছিল। কুয়াশা ও ঝড়ের কারণে কমে গিয়েছিল দৃশ্যমানতা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের