সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবাক কাণ্ড! দশম শ্রেণির গণ্ডি না টপকেই এতদিন বিমান চালাচ্ছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পাঁচ চালক৷ পাক সুপ্রিম কোর্টে পেশ করা পিআইএ-এর এই তথ্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলে৷ দেশের বিমান পরিষেবার এই দুর্দশা দেখে অবাক শীর্ষ আদালতের বিচারপতিরাও৷ তাঁরা জানালেন, দশম শ্রেণির গণ্ডি না পেড়িয়ে কেউ বাস পর্যন্ত চালাতে পারে না। আর এত মানুষের জীবন বিপন্ন করে এরা বিমান চালাচ্ছে৷
[ট্রাম্পের অস্বস্তি বাড়িয়ে বর্ষশেষে সাংবাদিকতার পক্ষে সওয়াল করবে টাইমস স্কোয়্যার]
সেদেশের অসামরিক বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা পিআইএ-র বিমানচালক ও কর্মীদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে পাক সুপ্রিম কোর্টে৷ সম্প্রতি সেই মামলারই শুনানি হয় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি শাকিব নিসারের নেতৃত্বাধীন বেঞ্চে। সেখানে একাধিক অভিযোগ করে পিআইএ৷ কর্তৃপক্ষ জানায়, পাক এডুকেশনাল বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলি বিমানচালকদের শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের বিষয়ে তাদের সঙ্গে যথাযথ সহযোগিতা করছে না। কোনওক্রমে সাতজন বিমানচালকের শিক্ষাগত যোগ্যতার নথি জোগাড় করতে পেরেছেন তাঁরা৷ জানতে পেরেছেন এই সাতজনের মধ্যে পাঁচ জন দশম শ্রেণির গণ্ডি না টপকেই বিমান চালাচ্ছে৷ এছাড়া আরও ৫০ জন কর্মী তাদের শিক্ষাগত যোগ্যতার নথি পেশ করতে পারেনি৷ ফলে তাদেরও সাসপেন্ড করা হয়েছে৷
[দাম্পত্য জীবনে বিরক্ত, স্বামীকে অনলাইনে বিক্রির জন্য বিজ্ঞাপন মহিলার!]
বেশ কয়েক বছর ধরেই লোকসানে চলছে পিআইএ৷ গত জুন মাস পর্যন্ত লোকসানের মাত্রা দাঁড়িয়েছে ৩৬ হাজার কোটি টাকা৷ ধুঁকতে থাকা বিমান পরিষেবা সংস্থাকে চাঙ্গা করতে তৎপর হয়েছে ইমরান খানের সরকার৷ পিআইএ-র জন্য সম্প্রতি ১৭০০ কোটি টাকা বরাদ্দ করে পাক সরকার৷ পাশাপাশি, সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ার সেদেশের বিমানসংস্থার কর্মী ও পাইলটদের শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের কাজ শুরু হয়৷ সেই রিপোর্টই পেশ হয় শীর্ষ আদালতে প্রধান বিচারপতির সামনে৷ যা দেখে চক্ষু চড়কগাছ সকলের৷
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী