Indian Peacekeepers

সুদানে ভারতীয় সেনার দাপট, ৫৬৫ জন ‘ব্লু হেলমেটস’ পেলেন রাষ্ট্রসংঘের শান্তি পুরস্কার

রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে ভারতের কার্যকলাপের গৌরবময় দীর্ঘ ইতিহাস রয়েছে। রাষ্ট্রসংঘে সেনা ও পুলিশ সদস্যদের পাঠানোর নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। বর্তমানে ভারতের ৪,২০০-এরও বেশি সামরিক ও পুলিশ সদস্য রাষ্ট্রসংঘের বিভিন্ন মিশনে মোতায়েন রয়েছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ১৬:১১

options
link
সুদানে ভারতীয় সেনার দাপট, ৫৬৫ জন ‘ব্লু হেলমেটস’ পেলেন রাষ্ট্রসংঘের শান্তি পুরস্কার
রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে ভারতীয় সেনা।

দক্ষিণ সুদানে শান্তিরক্ষায় নিযুক্ত ৫৬৫ জন ভারতীয় সৈনিককে (Indian Peacekeepers) পুরস্কৃত করল রাষ্ট্রসংঘ। নাগরিকদের সেবা, সুরক্ষা ও শান্তিরক্ষায় অসামান্য সাফল্যের নিরিখে তাঁদের রাষ্ট্রসংঘ মেডেল দেওয়া হয়েছে। পুরস্কৃত এই ৫৬৫ জন জওয়ানের মধ্যে রয়েছেন ৫৩ জন মহিলা সৈনিকও। রাষ্ট্রসংঘের দেওয়া এই সম্মান শুধু সেনা তো বটেই, ভারতের জন্যও গর্বের।

Advertisement

রাষ্ট্রসংঘের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অশান্ত দক্ষিণ সুদানে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, স্থানীয় সম্প্রদায়গুলির মধ্যে সম্পৃক্ততা বৃদ্ধি, পশুচিকিৎসা শিবির আয়োজন, মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ, লিঙ্গ ভিত্তিক হিংসার বিরুদ্ধে লড়াই এবং মানবিক সাহায্য যাতে সহজে পৌঁছতে পারে সেক্ষেত্রে অসামান্য পদক্ষেপের জন্য ভারতের তরফে নিযুক্ত শান্তিরক্ষকদের এই সম্মান দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘের পাশাপাশি রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনও এই সাফল্যের জন্য ভারতীয় বাহিনীকে অভিনন্দন জানিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারতের স্থায়ী মিশনের তরফে জানানো হয়েছে, ‘ভারতের ব্লু হেলমেটসরা তাঁদের দায়িত্বের সকল ক্ষেত্রে ধারাবাহিক পেশাদারিত্ব এবং কর্তব্যনিষ্ঠার সর্বোচ্চ মর্যাদা রেখেছেন। দেশ তাঁদের এই সেবার জন্য গর্বিত।’

ভারতের স্থায়ী মিশনের তরফে জানানো হয়েছে, ‘ভারতের ব্লু হেলমেটসরা তাঁদের দায়িত্বের সকল ক্ষেত্রে ধারাবাহিক পেশাদারিত্ব এবং কর্তব্যনিষ্ঠার সর্বোচ্চ মর্যাদা রেখেছেন। দেশ তাঁদের এই সেবার জন্য গর্বিত।’ উল্লেখ্য, রাষ্ট্রসংঘে নিযুক্ত এই ব্লু হেলমেটরা হলেন সামরিক কর্মী, পুলিশ আধিকারিক, বেসামরিক বিশেষজ্ঞ। যাঁদেরকে রাষ্ট্রসংঘের তরফে নিয়োগ করা হয় বিশ্বের অশান্ত অঞ্চলগুলিতে। সেখানে রাষ্ট্রসংঘের নির্দেশে শান্তিরক্ষার কাজ করে থাকেন তাঁরা।

Advertisement

উল্লেখ্য, রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে ভারতের কার্যকলাপের গৌরবময় দীর্ঘ ইতিহাস রয়েছে। রাষ্ট্রসংঘে সেনা ও পুলিশ সদস্যদের পাঠানোর নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। বর্তমানে ভারতের ৪,২০০-এরও বেশি সামরিক ও পুলিশ সদস্য রাষ্ট্রসংঘের বিভিন্ন মিশনে মোতায়েন রয়েছেন। যার মধ্যে মহিলা সদস্যের সংখ্যা ১৫৫ জন। এই শান্তিরক্ষার কাছে নিযুক্ত হয়ে এখনও পর্যন্ত ১৮০ জন ভারতীয় শহিদ হয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.