Britain

ব্রিটেন কি পেতে চলেছে প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী? ক্রমেই জোরালো হচ্ছে ঋষির সম্ভাবনা

দ্বিতীয় দফার ভোটেও কনজারভেটিভ দলের নেতা হিসাবে অধিকাংশ ভোট পেয়েছেন ঋষি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২২, ১৬:৪৯

options
link
ব্রিটেন কি পেতে চলেছে প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী? ক্রমেই জোরালো হচ্ছে ঋষির সম্ভাবনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এযেন ইতিহাসের উলটপুরাণ। প্রায় দুই শতক ভারতে রাজত্ব করেছিল ব্রিটিশরা। কিন্তু স্বাধীনতার কয়েক দশক পরে বদলে গিয়েছে পরিস্থিতি। বরিস জনসনের পদত্যাগের পরেই তাঁর উত্তরসূরি হিসেবে যাঁদের নাম উঠে এসেছে তাঁদের মধ্যে এই মুহূর্তে বংশোদ্ভূত ঋষি সুনাকের সম্ভাবনাই সবচেয়ে উজ্জ্বল। পরিস্থিতি বড় কোনও মোড় না নিলে প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী পেতে চলেছে ব্রিটেন।

Advertisement

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন ঋষি সুনাক। দ্বিতীয় দফার ভোটেও কনজারভেটিভ দলের নেতা হিসাবে অধিকাংশ ভোট পেয়েছেন বরিস সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী। এদিন দ্বিতীয় দফার ভোটে ঋষি পেয়েছেন ১০১টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বরিস সরকারের সহ-বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্ট ৮৩টি ভোট পেয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন বিদেশ সচিব লিজ ট্রাস। তিনি পেয়েছেন ৬৪টি ভোট। আর এক ভারতীয় বংশোদ্ভূত, ব্রিটেনের অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্লেভারম্যান ২৭টি ভোট পেয়ে প্রধানমন্ত্রিত্বের লড়াই থেকে বাদ পড়ে গিয়েছেন। এ ছাড়া বরিস সরকারের মন্ত্রী কেমি বেডনোচ পেয়েছেন ৪৯টি ভোট।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সৎ মেয়ের সঙ্গে যৌন মিলন! ‘গোপন’ সন্তান রয়েছে এলন মাস্কের বাবার]

কয়েকদিন আগেই দলীয় বিদ্রোহে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন বরিস জনসন। ক্রিস পিনচার ইস্যুতে দলের অন্দরেই বেনজির বিক্ষোভের মুখে পড়েন বরিস। পরিস্থিতি জটিল করে প্রধানমন্ত্রীর ভূমিকায় প্রশ্ন তুলে ইস্তফা দেন ব্রিটেনের স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ ও অর্থদপ্তরের প্রধান ঋষি সুনাক (Rishi Sunak)। তারপরই শুরু হয় প্রধানমন্ত্রী পদের দৌড়। বুধবার ভোটের প্রথম দফায় ভারতীয় বংশোদ্ভূত সুনাক ৮৮টি ভোট পেয়েছেন। তিনি পেনি মর্ডান্ট (৬৭ ভোট) ও বিদেশ সচিব লিজ ট্রাসের (৫০ ভোট) মতো হেভিওয়েটকে পিছনে ফেলে দেন। ভোটপর্বে হেরে বিদায় নিয়েছেন ইরাকি বংশোদ্ভূত কনজারভেটিভ সাংসদ তথা বর্তমান অর্থমন্ত্রী নাদিম জাহাবি ও জেরেমি হান্ট। বৃহস্পতিবার দলীয় প্রধান নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট দেন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের ৩৫৮ কনজারভেটিভ সদস্য। ফলাফল ঘোষণা করা হবে ৫ সেপ্টেম্বর।

Advertisement

উল্লেখ্য, দাদাভাই নওরোজি যেদিন জিতেছিলেন, তার ১২৩ বছর পরে, ২০১৫ সালে ব্রিটেনে আর-একটি সাধারণ নির্বাচন হয়। সেবারে ইয়র্কশায়ারে রিচমন্ড (ইয়র্কস) নির্বাচনী কেন্দ্র থেকে কনজারভেটিভ প্রার্থী হিসাবে জয়ী হন ৩৫ বছরের ভারতীয় বংশোদ্ভূত তরুণ ঋষি সুনাক। সাউদাম্পটন শহরে জন্ম। এদেশের সবচেয়ে ঐতিহ্যশালী, অভিজাত স্কুলগুলির একটি, উইনচেস্টার কলেজে পড়াশোনা। তারপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড। অবশ্য ভারতীয়দের কাছে আরও একটি পরিচয় আছে ঋষি সুনাকের। তাঁর স্ত্রী অক্ষতা, ভারতের বিখ্যাত প্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কন্যা। সবমিলিয়ে ব্রিটেনে নতুন ইতিহাস তৈরি হতেই পারে বলে মনে করছেন অনেকে।

[আরও পড়ুন: রাশিয়া থেকে অস্ত্র কিনলেও মার্কিন নিষেধাজ্ঞা নয়, আমেরিকার আইনে বিশেষ ছাড় ভারতকে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন