Alaska

আলাস্কার বরফজলে মৃত ভাইদের দেহ আকড়ে! ৬২ ঘণ্টা পর মাঝসমুদ্র থেকে দৈবাৎ উদ্ধার কিশোর

উদ্ধার করা হলেও ডেরেক তখন মৃত্যু মুখে। হাইপোথার্মিয়ার পাশাপাশি মারাত্মকভাবে ডিহাইড্রেটেড তার শরীর। প্রবল ঠান্ডায় কাঁপছিল ডেরেক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৭:০৪

options
link
আলাস্কার বরফজলে মৃত ভাইদের দেহ আকড়ে! ৬২ ঘণ্টা পর মাঝসমুদ্র থেকে দৈবাৎ উদ্ধার কিশোর
মাঝ সমুদ্রে সাহায্যের আশায় ডেরেক পার্কার আগনাঙ্গা। উদ্ধারকারী দলের তোলা ছবি।

খাবার নেই, জল নেই, তার উপর আলাস্কার হাড় কাঁপানো শীত। ভয়াবহ এই পরিস্থিতিতে মাঝসমুদ্রে টানা ৬২ ঘণ্টা আটকে। প্রতি মুহূর্তে মৃত্যুকে চাক্ষুষ করার পর দৈবাৎ উদ্ধার হল ১৫ বছরের কিশোর। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আলাস্কার উপকূলে বেরিং সাগরে। মৃত্যুর মুখে দাঁড়িয়েও দুর্ঘটনায় মৃত দাদা ও ভাইকে ছেড়ে আসতে ছেড়ে নারাজ ছিল ডেরেক পার্কার আগনাঙ্গা ওই কিশোর।

Advertisement

জানা গিয়েছে, আলাস্কার সাভুঙ্গা এলাকার বাসিন্দা ওই কিশোর খুড়তুতো ভাই ও দাদার সঙ্গে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল গত ৫ সেপ্টেম্বর। সেখানে দুর্ঘটনার কবলে পড়ে তাদের নৌকা। প্রপেলারের সঙ্গে মাছ ধরার একটি লাইন জড়িয়ে যাওয়ায় বিকল হয়ে যায় নৌকাটি। এই অবস্থায় জলে নেমে দড়ি ছাড়ানোর চেষ্টা করেও তারা সফল হয়নি। এর মাঝে আবহাওয়া খারাপ হওয়ায় নৌকা উলটে যায়। গুরুতর এই পরিস্থিতিতে তিনজন কোনওভাবে উলটে যাওয়া নৌকার কাছে থাকার চেষ্টা করেন। তবে ওই হিম ঠান্ডায় সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। নৌকার নিচে আটকে গিয়ে মৃত্যু হয় ডেরেকের দাদা সিডনির। খুড়তুতো ভাই বার্টনও জলে তলিয়ে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তৃষ্ণা ও অনাহারের পাশাপাশি ভয়াবহ ঠান্ডায় তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে ওঠে। ভয়ংকর সেই দুঃস্বপ্ন পেরিয়ে দেবদূতের মতো সেখানে হাজির হয় সাহায্য।

চোখের সামনে মৃত্যু দেখেও দুই ভাইয়ের শরীর কোনওমতে নৌকার কাছে ধরে রাখার চেষ্টা করেন ডেরেক। তবে শেষপর্যন্ত স্রোতের টানে ভেসে যায় দেহগুলি। ভয়াবহ এই পরিস্থিতিতে পরপর দুই রাত উলটে যাওয়া নৌকার উপর বসে কাটান ডেরেক। তৃষ্ণা ও অনাহারের পাশাপাশি ভয়াবহ ঠান্ডায় তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে ওঠে। ভয়ংকর সেই দুঃস্বপ্ন পেরিয়ে দেবদূতের মতো সেখানে হাজির হয় সাহায্য। ৭ সেপ্টেম্বর সকালে মার্কিন কোস্ট গার্ডের একটি বিমান উলটে যাওয়া ওই নৌকা দেখতে পায়। সেটি তখন সেন্ট লরেন্স দ্বীপ থেকে প্রায় ৪ মাইল পূর্বে। কাছাকাছি থাকা একটি মাছ ধরার জাহাজকে সেখানে গিয়ে সাহায্যের নির্দেশ দেওয়া হয়। এরপরই উদ্ধার করা হয় ডেরেককে।

Advertisement

উদ্ধার করা হলেও ডেরেক তখন মৃত্যু মুখে। হাইপোথার্মিয়ার পাশাপাশি মারাত্মকভাবে ডিহাইড্রেটেড তার শরীর। যদিও তখনও জীবিত ছিল ডেরেক। প্রবল ঠান্ডায় কাপছিল তাঁর শরীর। উদ্ধারের পর জরুরি চিকিৎসার জন্য এয়ার লিফট করে নিয়ে যাওয়া হয় ওই কিশোরকে। পরিবারের লোকেদের খবর দেওয়া হলে তাঁরাও হাসপাতালে উপস্থিত হন। ডেরেকের প্রাণ বাঁচলেও দুই নাবিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মার্কিন কোস্ট গার্ড। এই উদ্ধার অভিযানে অংশ নেওয়া সকলকে সকলকে ধন্যবাদ জানিয়েছে কোস্ট গার্ড।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.