Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ICC

টি-টোয়েন্টির ক্রমতালিকায় মগডালে দুই ভারতীয়, এশিয়াডের দল থেকে বাদ পড়েও উন্নতি বরুণের

সদ্য হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিরেও চোটের কারণে এশিয়াডের দল থেকে বাদ পড়েছেন বরুণ চক্রবর্তী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৭:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৭:৫৫

options
link
টি-টোয়েন্টির ক্রমতালিকায় মগডালে দুই ভারতীয়, এশিয়াডের দল থেকে বাদ পড়েও উন্নতি বরুণের zoom
ঈশান কিষান ও অভিষেক শর্মা। ফাইল ছবি।
Advertisement

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ঝড় দেখা গিয়েছিল অভিষেক শর্মার ব্যাটে। ৩২ বলে ৮২ রানের মারকাটারি সেই ইনিংসের পুরস্কার পেলেন ‘শর্মাজি কা বেটা’। আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় এক ধাপ উঠে দু’নম্বরে চলে এলেন ভারতীয় ওপেনার। টপকে গেলেন পাকিস্তানের সাহিবজাদা ফারহানকে। শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছেন ঈশান কিষান। অভিষেক তাঁর থেকে ৫১ রেটিং পয়েন্ট পিছিয়ে।

সদ্য হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিরেও চোটের কারণে এশিয়াডের দল থেকে বাদ পড়েছেন বরুণ চক্রবর্তী। তবে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে চার ওভারে ১৬ রান দিয়ে এক উইকেটও পান। চোটের কারণে বাদ পড়লেও এ হেন কৃপণ বোলিংয়ের পুরস্কার পেলেন ‘রহস্য স্পিনার’। বোলারদের তালিকায় দু’ধাপ উঠে পাঁচ নম্বরে তিনি। জশপ্রীত বুমরাহ সাত ধাপ উঠে ১০ নম্বরে। সবচেয়ে বড় লাফ অর্শদীপ সিংয়ের। ১১ ধাপ উঠে তিনি এখন ১৪ নম্বরে। অক্ষর প্যাটেলও ছ’ধাপ উঠে ২৭ নম্বরে জায়গা করে নিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অলরাউন্ডারদের তালিকাতেও উন্নতি হয়েছে আফগানিস্তানের। আজমাতুল্লাহ ওমরজাই উঠে এসেছেন পাঁচ নম্বরে। মহম্মদ নবি এক ধাপ উঠে রয়েছেন আটে। টেস্ট র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের অলি রবিনসন। তিন টেস্টের সিরিজে ২১টি উইকেট নিয়ে কেরিয়ারের সেরা, তিন নম্বরে উঠে এসেছেন তিনি। ১৯টি উইকেট নেওয়া জশ টং রয়েছেন ১১ নম্বরে। টেস্ট ব্যাটারদের তালিকায় পাকিস্তানের বাবর আজম দু’ধাপ উঠে ১৩ নম্বরে।

অন্যদিকে, জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে জেতানো নেথান এলিস ওয়ানডে ক্রিকেটের বোলারদের তালিকায় ২০ ধাপ উঠে ২০ নম্বরে পৌঁছেছেন। ব্যাটারদের তালিকায় জিম্বাবোয়ের বিরুদ্ধে শতরানের সুবাদে ম্যাথু রেনশ উঠে এসেছেন ৬৮ নম্বরে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.