Donald Trump

যতবার হরমুজে হামলা চালাবে, ততবার পালটা ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেবো, হুঁশিয়ারি ট্রাম্পের

গতকালই আমেরিকা জানিয়েছিল, হরমুজ প্রণালী পুনরায় খোলার লক্ষ্যেই ইরানে হামলা চালাচ্ছে তারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ২১:৩৭

options
link
যতবার হরমুজে হামলা চালাবে, ততবার পালটা ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেবো, হুঁশিয়ারি ট্রাম্পের
মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হয়েছে ধুন্ধমার যুদ্ধ।

শান্তি চুক্তি অতীত। লাগাতার ১১ দিন ধরে ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, যতবার ওরা হরমুজের জাহাজগুলিতে হামলা চালাবে, ততবার ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্রগুলিতে আঘাত হানব আমরা।

Advertisement

‘ট্রুথ সোশালে’ ট্রাম্প লিখেছেন, “এবার থেকে হরমুজ প্রণালীতে কোনও জাহাজের ওপর ইরান যখনই ক্ষেপণাস্ত্র, রকেট বা ড্রোন হামলা চালাবে, তখনই আমেরিকা রাজধানী তেহরান বা কাছাকাছি অবস্থিত সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্রগুলিকে বোমা মেরে ধ্বংস করে দেবে।” ইরানের বিরুদ্ধে টানা ১১ রাত সামরিক অভিযান চালানোর পর ট্রাম্পের এই সতর্কবাণী। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে ৭৫ মিনিট ধরে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, একদিকে যখন আমেরিকার লক্ষ্যবস্তু— সেতু, রেল স্টেশন, বিমানবন্দরের মতো ইরানের জরুরি পরিকাঠামো। পালটা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালাচ্ছে তেহরান। মঙ্গলবার তেহরানের ইসলামিক রেভিলিউশনারি গার্ড কর্পস (আইআরএনএ) জানায়, নতুন করে কুয়েত এবং বাহারিনের মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। পাশাপাশি আরও বড় হামলা হবে বলেও হুঁশিয়ারি দেয় তারা।

Advertisement

গতকালই আমেরিকা জানিয়েছিল, হরমুজ প্রণালী পুনরায় খোলার লক্ষ্যেই ইরানে হামলা চালাচ্ছে তারা। মার্কিন সেনার জানানো হয়, আরও এক মার্কিন সেনার মৃত্যু এবং মার্কিন মিত্র দেশ কুয়েত, জর্ডন, বাহরিনের উপরে তেহরানের হামলার জবাব দিতেই এই বোমাবর্ষণ। সেই সঙ্গেই জানানো হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানি আক্রমণ রোখাও এই হামলাগুলির লক্ষ্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.