Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
California

ক্যালিফোর্নিয়ায় মর্মান্তিক দুর্ঘটনার শিকার ভারতীয় পরিবার, মৃত ৩, আহত আরও ২

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার এক ভারতীয় পরিবার। দুর্ঘটনার জেরে পরিবারের ৩ সদস্যের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও দুই জন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১৪:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১৪:৫২

options
link
ক্যালিফোর্নিয়ায় মর্মান্তিক দুর্ঘটনার শিকার ভারতীয় পরিবার, মৃত ৩, আহত আরও ২ zoom
আমেরিকায় দুর্ঘটনায় মৃত ভারতীয় পরিবার।
Advertisement

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার এক ভারতীয় পরিবার। দুর্ঘটনার জেরে পরিবারের ৩ সদস্যের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে হায়দরাবাদে মৃতের পরিবারে। জানা গিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, প্রায় ১৯ বছর আগে কর্মসূত্রে হায়দরাবাদ থেকে আমেরিকা যান আবদুল নাভিদ। এরপর সপরিবারে সেখানেই বসবাস শুরু করেন এই বিজ্ঞানী। মঙ্গলবার ভোররাতে সপরিবারে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন নাভিদ। পথে উলটো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে তাঁদের গাড়ির। দুর্ঘটনার জেরে কার্যত দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনায় মৃত্যু হয় নাভিদের স্ত্রী নাজিয়া সালমা (৪৫), মেয়ে নেহা শেখ (১৯), পুত্র হাফেজ ওমরের (১৪)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাভিদ ও তাঁর ছোট মেয়ে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দুর্ঘটনার খবর পাওয়ার পর নাভিদের বাবা কেন্দ্র ও রাজ্যসরকারের সাহায্যের আর্জি জানিয়েছেন। যাতে সরকারের তরফে পরিবারের সদস্যদের ক্যালিফোর্নিয়া যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।

হায়দরাবাদের বাসিন্দা নাভিদের বাবা আবদুল সইদ বলেন, মঙ্গলবার সকাল থেকে বারবার ছেলের ফোনে ফোন করার চেষ্টা হয়েছিল। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। কিছুক্ষণ পর স্থানীয় পুলিশ ফোন করে আমাদের দুর্ঘটনার খবর দেয়। আমাদের বলা হয়, তাঁরা যে গাড়িতে করে বেড়াতে বেরিয়েছিলেন সেই গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। মৃত্যু হয়েছে ৩ জনের।

এই দুর্ঘটনার খবর পাওয়ার পর নাভিদের বাবা কেন্দ্র ও রাজ্যসরকারের সাহায্যের আর্জি জানিয়েছেন। যাতে সরকারের তরফে পরিবারের সদস্যদের ক্যালিফোর্নিয়া যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। এবং তাঁদের মৃতদেহ ভারতে ফেরত আনতে সরকারের তরফে উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.