সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর তিনভাগ জল৷ আর একভাগ স্থল৷ সাত সমুদ্র এবং পাঁচটি মহাদেশের নিরিখে এই হিসেবই জানে বিশ্ববাসী৷ কিন্তু এবার কি সেই হিসেব পাল্টাতে চলেছে? কারণ আরও একটি মহাদেশের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা৷ ভারত মহাসাগারের নিচেই নাকি লুকিয়ে রয়েছে একটি আস্ত মহাদেশ৷
(বাজেটে স্বস্তি মধ্যবিত্তের, ২.৫ থেকে ৫ লক্ষ পর্যন্ত উপার্জনে কর কমল ৫%)
২০ কোটি বছর আগে গন্দোয়ানা মহাদেশ ভেঙে জন্ম হয়েছিল দেশ ও মহাদেশ৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, সেই সময়ই মহাসাগরের অতল গভীরে হারিয়ে গিয়েছিল আরেকটি টুকরো৷ যা মরিশাসে ভারত মহাসাগরের নিচে অবস্থান করছে৷ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে যখন আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা আলাদা হয়ে ভারত মহাসাগর তৈরি হয়েছিল, তখন এই হারিয়ে যাওয়া টুকরোর সমাধি ঘটেছিল৷ দক্ষিণ আফ্রিকার এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, তাঁরা মহাদেশের ভেঙে যাওয়ার ইতিহাস নিয়ে গবেষণা করছেন৷ যাতে পৃথিবীর ভৌগলিক অবস্থান আরও স্পষ্ট হয়ে ওঠে৷ সেই গবেষণার সময়ই মরিশাসে এমন কিছু পাথর পাওয়া গিয়েছে, যা কোটি কোটি বছর পুরনো৷ মরিশাসে ৯০ লক্ষ বছরের চেয়ে পুরনো কোনও পাথরের সন্ধান পাওয়ার ঘটনা বিরল৷
(বিমানবন্দরে স্তন্যদান করে মাতৃত্বের পরিচয় দিতে হল মহিলাকে)
তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন তাঁদের হাতে এসে পৌঁছেছে প্রায় ২০ কোটি বছর পুরনো পাথর বা গোমেদ৷ যদিও মহাদেশটি সম্পর্কে বিশেষ বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি৷ এই হারিয়ে যাওয়া মহাদেশ নিয়ে এখনও গবেষণা চলছে৷
সর্বশেষ খবর
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার