সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি করেছিলেন, উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের মতোই চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে সেনা পাঠাচ্ছেন। দুই চিনা যোদ্ধাকে গ্রেপ্তারির কথাও জানান তিনি। এবার সেই দুই চিনা সেনাকে প্রকাশ্যে আনল ইউক্রেনের সরকার। প্রকাশ্যে আনা হল তাদের পরিচয়ও। এভাবে দুই সেনার পরিচয় প্রকাশ্যে আনায় ক্ষেপে গিয়েছে বেজিং।
গত বৃহস্পতিবার জেলেনস্কি অভিযোগ করছিলেন, ইউক্রেনের ডনেৎস এলাকায় যুদ্ধক্ষেত্র থেকে ওই দুই ভাড়াটে চিনা সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। তখনই ইউক্রেন সরকারের তরফে আরও জানানো হয়, অন্তত ১৫৫ জন চিনা সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। এদিন দুই চিনা সেনার পরিচয় প্রকাশ্যে এনে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে সরব হওয়ারও বার্তা দিল ইউক্রেন। অন্যদিকে, চিনের পালটা অভিযোগ, যুদ্ধবন্দিদের নাম, পরিচয় প্রকাশ্যে এনে আন্তর্জাতিক বিধি ভেঙেছে ইউক্রেন।
প্রসঙ্গত, গত অক্টোবরে আমেরিকার তরফে জানানো হয়েছিল, রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে অন্তত ১০ হাজার সেনা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম। পরবর্তী সময়ে কুর্স্ক অঞ্চলে যুদ্ধে হত কয়েক জন উত্তর কোরীয় সেনার দেহ উদ্ধার করেছিল ইউক্রেন ফৌজ। গত বছর সিঙ্গাপুরে একটি প্রতিরক্ষা সম্মেলনে বক্তৃতায় জেলেনস্কি বলেছিলেন, “চিনের তরফে রাশিয়াকে মদতের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে।” ইউক্রেনের এই দাবিই ক্রমশ জোরালো হচ্ছে।
সর্বশেষ খবর
-
বেনজির উদ্যোগ রাজ্যের, শিয়ালের কামড়ে মৃতের পরিবারকেও আর্থিক সাহায্য ও চাকরি ঘোষণা
-
অন্ধকারে ডুবছে বাংলাদেশ! বিপদে সহায় সেই ভারত, পাইপ লাইনে যাচ্ছে টন টন ডিজেল
-
ভারতের সঙ্গে মুক্তিবাণিজ্য চুক্তিতে অনুমোদন নিউজিল্যান্ড সংসদের, কতটা লাভবান হবে দেশ?
-
দলে ভিনি-রাফিনহার মতো তারকা, নামানো যাবে মাঠে? যুবভারতী নিয়ে ব্রাজিলের চূড়ান্ত রিপোর্ট
-
পুজোর আগে চুলের জেল্লা ফেরাতে ডিম থেরাপি! আঁশটে গন্ধ দূর হবে ৫ ঘরোয়া টোটকায়