Moscow

দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনা গোটা দেশে ৮২২টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১৮:১৮

options
link
দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে 
ছবি: সংগৃহীত।

আমেরিকা-ইরান যুদ্ধ খানিক বিরতি নিয়েছে। এর মধ্যেই খাস রাশিয়ার রাজধানী শহর মস্কোতে ভয়ংকর ড্রোন হামলা চালাল ইউক্রেন। গভীর রাতের এই হামলায় দেশটির বৃহত্তম অনলাইন বিপণন সংস্থা ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি বিশাল গুদামে আগুন ধরে যায়। দাউ দাউ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে গুদামটি। অগ্নিকাণ্ডের জেরে কোলেদিনো এলাকার আকাশ ঢেকে যায় বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলীতে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ড্রোন হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিরাট অগ্নিকুণ্ডের ছবি। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

Advertisement

মস্কোর গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানিয়েছেন, রবিবার ভোর-রাতে ড্রোন হামলা হয়। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মস্কো থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণে কোলেদিনোতে অবস্থিত ‘ওয়াইল্ডবেরিজ’-এর গুদামটি। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, গুদামটি থেকে ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছে, কমপ্লেক্সের বিভিন্ন অংশে আগুন জ্বলছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মস্কো বিমানবন্দরের কাছে দোমোদেদোভোতে অবস্থিত আরও একটি লজিস্টিকস কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রোন হামলায়।

Advertisement

টেলিগ্রামে এক পোস্টে ‘ওয়াইল্ডবেরিজ’ জানিয়েছে, হামলার পর তাদের পণ্য ব্যবস্থাপনা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির দাবি, নিরাপত্তা বিধি মেনে আগেই কর্মীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। বিবৃতিতে বলা হয়, “লজিস্টিকস কার্যক্রমের কিছুটা পরিবর্তন করা হয়েছে। পণ্য গ্রহণ ও অর্ডার পাঠানোর কাজ এখন অন্যান্য কেন্দ্র থেকে পরিচালনা করা হচ্ছে।”

অ্যাসোসিয়েটেড প্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, রাতভর একসঙ্গে বিরাট সংখ্যক ড্রোন হামলা চালায় ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনা গোটা দেশে ৮২২টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামিয়েছে। এদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেছেন, ৬০০টিরও বেশি ড্রোন রাজধানীর দিকে ধেয়ে এসেছিল। প্রশ্ন হল, সামরিক ঘাঁটিতে হামলার বদলে অনলাইন বিপণন সংস্থা ওয়াইল্ডবেরিজ-এ আঘাত হানছে ইউক্রেন?

ইউক্রেনের দাবি, ড্রোন-সংক্রান্ত যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জাম-সহ সামরিক কাজে ব্যবহৃত সামগ্রী পরিবহনের জন্য কোম্পানিটির লজিস্টিকস বা পণ্য পরিবহন ও সংরক্ষণ কেন্দ্রগুলি ব্যবহার করা হচ্ছে। বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.