Apple Layoffs

দু’মাসে দ্বিতীয়বার! আগস্টে ২০০ কর্মীর পর ফের ছাঁটাইয়ের পথে অ্যাপল, নেপথ্যে এআই?

একটি প্রতিবেদন সূত্রে খবর, ফিটনেস প্লাস টিম থেকে বেশ কয়েকজন কর্মী চাকরি হারিয়েছেন বেশ কয়েকজন কর্মী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৭:০৮

options
link
দু’মাসে দ্বিতীয়বার! আগস্টে ২০০ কর্মীর পর ফের ছাঁটাইয়ের পথে অ্যাপল, নেপথ্যে এআই?
প্রতীকী ছবি।

আগস্টের পর ফের সেপ্টেম্বর। ফের কর্মী ছাঁটাই করল অ্যাপল (Apple Layoffs)। গত মাসে ২০০ কর্মীর ছেঁটে ফেলার পর দ্বিতীয় দফায় আরও কর্মী বরখাস্তের পথে হাঁটল এই মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থা।

Advertisement

একটি প্রতিবেদন সূত্রে খবর, ফিটনেস প্লাস টিম থেকে বেশ কয়েকজন কর্মী চাকরি হারিয়েছেন বেশ কয়েকজন কর্মী। অডিও বিভাগে কাজ করা কর্মীদের উপরই এই কোপ পড়েছে। এই বিভাগের মধ্যে ‘টাইম টু টক’ এবং ‘টাইম টু রান’-এর মতো একাধিক ফিচার রয়েছে। যে ফিচারের মাধ্যমে অ্যাপল ওয়াচে অডিও শুনে নির্দেশিকা ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিভাগে কর্মীসংখ্যা কমে যাওয়ায় ভবিষ্যতে নতুন অডিও কনটেন্ট প্রকাশে গতি আগের তুলনায় কমতে পারে। আপাতত ফিচারগুলি পুরোপুরি বন্ধ করা হচ্ছে না ব্যবহারকারীদের জন্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংস্থার যে বিভাগ থেকে কর্মী ছাঁটাই হয়েছে, সেই ফিটনেস প্লাস হল অ্যাপলের একটি সাবস্ক্রিপশনভিত্তিক শরীরচর্চার পরিষেবা। বিশেষ করে যে সব অ্যাপল ওয়াচ ব্যবহারকারী প্রশিক্ষকের নির্দেশ মেনে ওয়ার্কআউট করতে চান, তাঁদের জন্য ফিটনেস প্লাসে বিভিন্ন ধরনের নির্দেশিত ব্যায়ামের কনটেন্ট দেওয়া হয়। অ্যাপ্‌লের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার তৈরির সঙ্গে এই বিভাগের কাজ জড়িত। ফলে সেই ছাঁটাইয়ের পর নতুন একটি বিভাগে কর্মী কমানোর সিদ্ধান্ত নিল মার্কিন প্রযুক্তি সংস্থাটি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.