PM Modi

জয় হিন্দ! মোদি নিউজিল্যান্ডে পৌঁছতেই ত্রিবর্ণরঞ্জিত অকল্যান্ডের স্কাই টাওয়ার

শুক্রবার অকল্যান্ডে পৌঁছন মোদি। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ২০:১৬

options
link
জয় হিন্দ! মোদি নিউজিল্যান্ডে পৌঁছতেই ত্রিবর্ণরঞ্জিত অকল্যান্ডের স্কাই টাওয়ার
শুক্রবার নিউজিল্যান্ডে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার অকল্যান্ডে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানাতে আসেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। আর তারপরই সোশাল মিডিয়ায় ভাইরাল ত্রিবর্ণরঞ্জিত অকল্যান্ডের স্কাই টাওয়ারের ছবি। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডলে সেটি শেয়ার করে জানিয়েছেন, এই অভিনব আতিথ্যে পরিষ্কার হয়ে যায় নয়াদিল্লি ও ওয়েলিংটনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কতটা মজবুত। তিনি একে ‘এক বিশেষ উপায়ে স্বাগত জানানো’ বলে উল্লেখ করেছেন।

Advertisement

দীর্ঘ চার দশক পরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে গেলেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগেই অকল্যান্ডে পৌঁছলাম। বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য প্রধানমন্ত্রী লাক্সনকে ধন্যবাদ। এই সফর ঐতিহাসিক, কারণ চার দশক পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে এল।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রধানমন্ত্রীর সফরের সূচনা হয় ইন্দোনেশিয়া থেকে। এরপর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পা রাখেন অস্ট্রেলিয়ায়। আর বৃহস্পতিবারই ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একাধিক বিষয়ে নানা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হল। যার মধ্যে অন্যতম পরমাণু চুক্তি। অজি প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে মোদির বৈঠকেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি মেলবোর্নে ভারতীয় সম্প্রদায়ের সামনে ভাষণ দেওয়ার সময় অপারেশন সিঁদুর প্রসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধেও গর্জে উঠতে দেখা গেল মোদিকে। তিনি বলেন, ওই অপারেশনে জঙ্গি ঘাঁটিতে ভারতের হানার সময় ঘটা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল বিশ্বজুড়ে। 

এর আগে গত মাসে পূর্ব আফ্রিকার সেশেলসে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হোরাইজন’ সম্মান। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.