সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপাল পাকিস্তানের পর এবার ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ঢাল করতে উঠে পড়ে লাগল চিন৷ ইস্যু ব্রহ্মপুত্র৷ ব্রহ্মপুত্রের জল নিয়ে ভারতের সঙ্গে ইচ্ছাকৃত সংঘর্ষ তৈরি করতে চাইছে চিন৷
প্রসঙ্গত, ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল তিব্বত৷ কৈলাস শৃঙ্গের কাছে জিমা ইয়ংজং হিমবাহে এর উৎপত্তি৷ তিব্বতের পশ্চিমাঞ্চলে এই নদ জাঙপো নামে প্রবাহিত হয়ে চিনে ঢুকেছে সিয়ং নামে৷ এরপর দিহাং নামে অসমের কুড়িগ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পৌঁছেছে বাংলাদেশের ময়মনসিং জেলায় পরে ভৈরববাজার হয়ে এটি মেঘনায় মিশেছে৷
তবে ব্রহ্মপুত্র নদ নিয়ে চিন-ভারতের দ্বন্দ্ব অবশ্য নতুন নয়৷ চিন ইকোনমিক করিডরের সঙ্গে যুক্ত সিল্ক রোড প্রোগ্রামও তৈরি করছে৷ যেটি চিনের সঙ্গে বাকি ইউরেশিয়ার সংযোগ স্থাপন করবে৷ তাতে ব্রহ্মপুত্রের ভূমিকা গুরুত্বপুর্ণ৷ তাই ব্রহ্মপুত্রের জলে অধিকার ফলাতে চাইছে তারা৷ যাতে সমস্যায় পড়তে পারে ভারত৷ কিছুদিন আগেই তিব্বতে ব্রহ্মপুত্রের উপর চিন যে বাঁধ তৈরি করেছে তার ঢাল নিচু করা হয়েছে৷ যাতে সমস্যায় পড়তে পারে ভারত৷ এদিকে চিনের সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমসে’ একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ যাতে দাবি করা হয়েছে, ব্রহ্মপুত্রের উপর বাঁধ তৈরি করে সুবিধা নিতে চাইবে ভারত৷ অথচ এই নদের উপর বাংলাদেশেরও সমান অধিকার রয়েছে৷ এভাবেই চিন ব্রহ্মপুত্র ইস্যুতে বাংলাদেশকে উস্কানি দিতে চাইছে৷ এভাবেই শুধু তাই নয়, চিনের ওই সংবাদমাধ্যমে এও দাবি করা হয়েছে, চিনের উচিত সিল্ক রোডের স্বার্থে ব্রহ্মপুত্র নদের সুবিধা নেওয়া ৷
তবে শুধু বাংলাদেশই নয়, ভারতের আরও এক বন্ধু দেশ নেপালকেও ঢাল করতেও এর আগে পদক্ষেপ নিয়েছে চিন৷ সেজন্য নেপালকে বেশ কিছু বাণিজ্যিক সুবিধাও দিয়েছে তারা৷
সর্বশেষ খবর
-
ক্লান্তিকর খবরের ভিড়ে হস্তিশাবকের বাঁচার গল্প যেন রূপকথা!
-
লক্ষ্য দ্রুত ভোটারের নাম নথিভুক্তকরণ, ট্রাইবুনালের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের, হবে ডিজিটাল শুনানি!
-
কেন্দ্রের অনুদানে কেনা যন্ত্রপাতি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ‘গায়েব’! কড়া শাস্তির নিদান স্বাস্থ্য দপ্তরের
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত