সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যিশুর ছবি সরিয়ে তার জায়গায় লাগানো হল চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ছবি। ঘটনাটি ঘটেছে চিনের গ্রামীণ জিয়াংজি প্রদেশের ইয়ুগান কাউন্টিতে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত সরকারি একটি প্রকল্পের পোস্টারে যিশুর ছবির জায়গায় সাধারণ মানুষ চিনা প্রেসিডেন্টের ছবি লাগিয়েছেন।
[সেনা বিদ্রোহের জল্পনা জিম্বাবোয়েতে, গৃহবন্দি প্রেসিডেন্ট মুগাবে]
হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ইয়ুগানে এমনিতেই প্রচুর খ্রিস্টধর্মী মানুষের বাস। ১০ লক্ষ মানুষের মধ্যে অধিকাংশই দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। স্থানীয় প্রশাসন তাঁদের একটি সরকারি প্রকল্পের মাধ্যমে সাহায্যের আশ্বাস দেয়, কিন্তু শর্ত দেওয়া হয় ওই একটি। যিশুর ছবি সরিয়ে লাগাতে হবে প্রেসিডেন্টের ছবি। যেখানকার মানুষের দু’বেলা অন্নসংস্থান হয় না, তাঁদের কাছে এই নির্দেশ অমান্য করার সাহস কোথায়? অগত্যা, সেখানকার প্রায় প্রতিটি বাড়ির মাথা থেকেই ক্রস, যিশুর ছবি সরিয়ে চিনের কমিউনিস্ট পার্টির পতাকা, জিনপিংয়ের ছবি লাগানো হয়।
চিনে শাসকদের এই ঔদ্ধত্য অবশ্য নতুন নয়। কমিউনিস্ট পার্টির প্রাক্তন চেয়ারম্যান মাও জে দংয়ের আমল থেকেই চলে আসছে এই নিয়ম। চিনের শাসক যে ইশ্বরেরও উপরে, সে দেশের মানুষকে এমনটাই বোঝানো হয়। সম্প্রতি শি জিনপিংয়ের আচরণেও ফিরে এসেছে সেই ঔদ্ধত্য। ৬৪ বছরের শি এই মুহূর্তে চিনের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। মাও-এর তকমা লেগে গিয়েছে তাঁর গায়েও। কমিউনিস্ট পার্টি অফ চায়না-র দ্বিতীয়বারের সর্বাধিনায়ক ঘোষিত হয়েছেন তিনি। আর পাঁচবছর ক্ষমতার মসনদে বসার অধিকার পেয়েছেন। আশ্বাস দিয়েছেন, ২০২০-র মধ্যেই সে দেশ থেকে দারিদ্র্য দূর করবেন। সেই লক্ষ্য সফল করতে গিয়ে তবে কি এবার নিজেকে ইশ্বরেরও উপরে বসাতে চান জিনপিং, প্রশ্নটা কিন্তু উঠেই যাচ্ছে।
[প্রকাশ্যে খচ্চরের সঙ্গে যৌনক্রিয়া, অভিযুক্ত সিরিয়ার যুবক]
সর্বশেষ খবর
-
৩৩০০ কর্মী ছাঁটাই করবে উবের! চালকহীন গাড়ির পথেই হাঁটছে সংস্থা
-
কেক-বেলুনে ঋতিকার জন্মদিন পালন, সোশাল মিডিয়ায় হিরণের নতুন পোস্টে ফের চর্চায় বিয়ে বিতর্ক
-
‘রক্ত-শোক ভোলার নয়’, বিয়ের আসরে মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘নীরব বিশ্ব’কে তোপ
-
প্রশাসনিক ভবনে বিক্ষোভে ‘না’, নোটিস প্রত্যাহারের দাবিতে উত্তেজনা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে
-
‘সংখ্যালঘু স্বাধীনতা রক্ষায় ব্যর্থ’, মাদ্রাসার জন্য মন্দির ভাঙায় পাকিস্তানকে তোপ ভারতের