সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা৷ ছোট্ট একটা শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে একরাশ নির্ভরতা৷ অগাধ বিশ্বাস৷ বিশ্বাস, যে কোনও পরিস্থিতিতে পাশে পাওয়ার৷ কারণ সন্তানের জন্য সবকিছু করতে পারেন একমাত্র মা৷ এমনকি ক্ষুধার্ত সিংহের সামনে ঝাপিয়ে পড়তেও দুইবার ভাবেন না৷ সম্প্রতি সেই প্রমাণই মিলল আমেরিকার কলোরাডোতে৷
শুক্রবার রাতে সেখানে রোজকার মতো ঘরের বাইরে দাদার সঙ্গে খেলছিল ৫ বছরের ছোট এক শিশু৷ রান্নাঘরে কাজ করছিলেন তাঁদের মা৷ হঠাৎ বাচ্চাদের কান্না শুনতে পেয়ে দেখেন ছোট বাচ্চাটির গায়ের উপরে উঠে পড়েছে এক বিশাল পাহাড়ি সিংহ৷ সঙ্গে সঙ্গে ছুটে যান তিনি৷ সিংহের সঙ্গে রীতিমতো লড়াই করে পাঁচ বছরের ছেলেকে উদ্ধার করেন৷ চিৎকার চেঁচামেচিতে লোকজন চলে এলে সিংহবাবাজি পালিয়ে বাঁচে৷
সিংহের কবলে পড়ে শিশুটির ঘাড়ে ও হাতে চোট লাগে৷ মহিলারও সামান্য চোট লেগেছে৷ দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান মহিলার স্বামী৷ তিনিই ৯১১-এ ফোন করে গোটা বিষয়টি জানান৷ মা ও ছেলে দুজনেই এখন সুস্থ আছে বলে পুলিশ সূত্রে খবর৷ তবে, কারও নাম জানা যায়নি৷
সর্বশেষ খবর
-
‘নাটক বন্ধ হোক’, কমিশনে ‘ভোটচুরি’ বিতর্কে টিএন সেশন তুলে কংগ্রেসকে পালটা বিজেপির
-
আগামী ৬ মাসে সুপার এল নিনো কাড়বে সাড়ে ৪ লক্ষ প্রাণ! রিপোর্ট ঘিরে আতঙ্ক
-
সলমনের রোষানলে খতম কেরিয়ার! ‘অভিশপ্ত’ ঐশ্বর্য অধ্যায় ভুলে প্রথমবার ভাইজানের পাশে বিবেক ওবেরয়
-
আয়ুষ্মানের কিনে দেওয়া রাইফেলে সাফল্য, এশীয় মঞ্চে সোনাজয়ী মেঘনার নেপথ্য কারিগর অভিনেতাই?
-
বিরাটই প্রেরণা রুপোর ছেলের, কুস্তির আখড়া থেকে শুটিংয়ে গিয়ে জোড়া রুপো হিমাংশুর