ইসলামাবাদে আত্মঘাতী বোমারুর হামলায় মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এই প্রতিবেদন লেখার সময় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৯। আহতের সংখ্যা ১৬৯। এই হামলার কড়া নিন্দা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আরও পড়ুন:
শুক্রবার দুপুরে ইসলামাবাদের শেহজাদ এলাকার তরলাই ইমামবারগা মসজিদের সামনে আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ২৪ জনের মৃত্যুর খবর মিললেও পরে তা লাফিয়ে বাড়তে থাকে। এই ঘটনার পরেই শহর জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন ইসলামবাদ পুলিশের আইজি। নিরাপত্তাবাহিনীর আধিকারিকদের উদ্ধৃত করে এক পাক সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় বহু মানুষ মসজিদে জড়ো হয়েছিলেন। সেই সময় মসজিদের ভিতরেই প্রবেশ করতে যাচ্ছিলেন হামলাকারী। কিন্তু তাকে গেটেই আটকে দেয় নিরাপত্তাবাহিনী। কিন্তু তা সত্ত্বেও হামলা আটকানো যায়।
হামলার কড়া নিন্দা করে শাহবাজ একটি বিবৃতিতে বলেন, “ইসলামাবাদে মসজিদের সামনে এই হামলায় আমি গভীর শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।” পাক প্রেসিডেন্ট আসিফ আলি জরদারি এই হামলাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে অভিহিত করেছেন। কিন্তু এই হামলার নেপথ্যে কে বা কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের দাবি, পাকিস্তানের সশস্ত্র বিদ্রোহী সংগঠন তেহরিক-ই-তালিবান (টিটিপি) কিংবা ইসলামিক স্টেটের জঙ্গিরা এই ভয়ংকর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকতে পারে।
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের