সাত দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত-বিধ্বস্ত হরমুজ প্রণালী ফের খুলে দেওয়াতেও আপত্তি তাঁর। সেই সঙ্গেই তাঁর হুঁশিয়ারি, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ফের তেহরানে বোমা হামলা করবে আমেরিকা। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-কে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার দাবি তেমনই।
আরও পড়ুন:
সম্প্রতি রাষ্ট্রসংঘে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি সাংবাদিকদের জানিয়েছেন, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে শান্তি প্রস্তাব পাঠিয়েছেন তাঁরা। চুক্তি হলে হরমুজ ফের খোলা এবং যুদ্ধবিরতির আশাপ্রকাশ করেছিলেন তিনি। এমতাবস্থায় ট্রাম্পের মনোভাব সামনেই আসতেই স্পষ্ট, সংঘাত এত তাড়াতাড়ি মেটার নয়।
উল্লেখ্য, ইরানের শীর্ষ কূটনীতিক বলেছিলেন, “কোনও চুক্তিতে পৌঁছানো এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যদি আমেরিকার সত্যিই আন্তরিকতা থাকে, তাহলে বাকিটা প্রস্তুতই রয়েছে।” পাশাপাশি আমেরিকার এক কর্মকর্তাও সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন যে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ‘ইতিবাচক ও গঠনমূলক আলোচনা’ চলছে। কিন্তু ট্রাম্পের মনোভাব প্রকাশ্যে আসতেই সেই জল্পনা যেন ‘মিথ্যে’ হয়ে গেল!
মাত্র কয়েকদিন আগেই রাষ্ট্রসংঘে ভাষণ দিতে গিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেন, “আমরা সন্ত্রাসবাদী নই। আমরা কেবল আত্মরক্ষা করেছি। আমাদের দেশের উপর আমেরিকা ও ইজরায়েল কাপুরুষোচিত হামলা চালিয়েছে। আগ্রাসনের লক্ষ্যবস্তু হয়েছে আমাদের নিরীহ জনগণ। তাই আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেদের রক্ষা করেছি।” তিনি আরও বলেন, “হুমকি নস্যাৎ করতে ইরানকে শক্তিশালী হতে হবে। তবে তেহরান তার শক্তিকে আধিপত্য বিস্তারের কাজে ব্যবহার করতে চায় না। আমাদের উপর হামলা হলে তার জবাব আমরা দেব।” যা থেকে বোঝা যায়, ইরানও নিজেদের ‘রণং দেহি’ মনোভাব থেকে সরতে রাজি নয়। তবু মোটের উপরে শান্তি প্রস্তাবের মধ্যে দিয়ে যে আপাত সংঘর্ষ বিরতির আবহ তৈরি হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলে দিল ট্রাম্পের মন্তব্য।
সর্বশেষ খবর
-
ফের নারীশক্তিতেই সোনালি সাফল্য! কবাডিতে ইরানকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারত
-
‘মগজধোলাই হওয়া নারীদের কাছে পিতৃতন্ত্রই আসল সংস্কার’, বিস্ফোরক কৃতী! কার উপর চটলেন?
-
পান্তাভাত-ইলিশ খাইয়ে উমা বিদায়, বাংলার এই পুজোয় জড়িয়ে ভারতের প্রাক্তন উইকেটরক্ষকও
-
হরিণঘাটার জলাশয়ে মিলল ২ দিন নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ, খুন দাবি পরিবারের
-
মণিপুরে মেয়াদ বাড়ল ‘আফস্পা’র! আগামী ৬ মাসও গণ্য ‘উপদ্রুত এলাকা’ হিসেবেই