Donald Trump

১৫ দফা শর্ত মেনে নিয়েছে ইরান! দাবি ট্রাম্পের, ‘মার্কিন চাপে’ অবশেষে হার মানল তেহরান?

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে ১৫ দফা শর্ত দিয়েছেন ট্রাম্প। তার মধ্যে উল্লেখযোগ্য হল হরমুজের তালা খোলা ও ইরানের পরমাণু কর্মসূচির উপর কঠোর নিয়ন্ত্রণ। মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করে এসেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে আমেরিকার। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে তেহরান। তবে ট্রাম্পের সেই শান্তি প্রস্তাব তৎক্ষণাৎ খারিজ করে দেয় ইরান। এখানেই শেষ নয়, আমেরিকাকে তারা যুদ্ধবিরতির পালটা শর্তও দেয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৯:১৭

options
link
১৫ দফা শর্ত মেনে নিয়েছে ইরান! দাবি ট্রাম্পের, ‘মার্কিন চাপে’ অবশেষে হার মানল তেহরান?
(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের নয়া সুপ্রিম লিডার মোজতবা খামেনেই (ডান দিকে)।

আমেরিকার দেওয়া ১৫ দফা শর্তের বেশিরভাগই মেনে নিয়েছে ইরান। যুদ্ধবিরতি নিয়ে চলছে আলোচনাও। রবিবার এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি ‘মার্কিন চাপে’ অবশেষে মাথানত করল তেহরান?

Advertisement

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমেরিকার ১৫ দফা শর্তের বেশিরভাগই মেনে নিয়েছে ইরান। কেনই বা তারা মানবে না? আমরা ইরানের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আলোচনা করছি। আমাদের দূতও রয়েছেন। যদিও ইরানের বিষয়ে কিছুই বলা যায় না। তা-ও আমরা জোর কদমে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।” মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “আশা করছি, আগামী সপ্তাহের মধ্যেই আমাদের কোনও চুক্তি হয়ে যাবে। যুদ্ধবিরতি নিয়ে জোরাল একটা সম্ভাবনা তৈরি হয়েছে।” তবে ট্রাম্পের এই দাবি নিয়ে তেহরান এখনও পর্যন্ত মুখ খোলেনি।

Advertisement

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে ১৫ দফা শর্ত দিয়েছেন ট্রাম্প। তার মধ্যে উল্লেখযোগ্য হল হরমুজের তালা খোলা ও ইরানের পরমাণু কর্মসূচির উপর কঠোর নিয়ন্ত্রণ। মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করে এসেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে আমেরিকার। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে তেহরান। তবে ট্রাম্পের সেই শান্তি প্রস্তাব তৎক্ষণাৎ খারিজ করে দেয় ইরান। এখানেই শেষ নয়, আমেরিকাকে তারা যুদ্ধবিরতির পালটা শর্তও দেয়। এই পরিস্থিতিতে ট্রাম্প দাবি করলেন, আমেরিকার ১৫ দফা শর্তের বেশিরভাগটাই মেনে নিয়েছে তেহরান। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এত সহজে হার মানার পাত্র নয় ইরান। নিজেদের স্বার্থ সুরক্ষিত না করে তারা কোনও রফাসূত্রেই আসবে না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.