Vladimir Putin

‘দ্রুঝবাদোস্তি’, মোদির জন্মদিন ঢালাও প্রশংসায় শুভেচ্ছাবার্তা পুতিনের, চাকা ঘুরছে বৈশ্বিক কূটনীতির!

পুতিনের বিবৃতিতে মোদির সঙ্গে সাম্প্রতিক আলোচনাকে "তাৎপর্যপূর্ণ, খোলামেলা এবং ফলপ্রসূ" বলা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৮:৪২

options
link
‘দ্রুঝবাদোস্তি’, মোদির জন্মদিন ঢালাও প্রশংসায় শুভেচ্ছাবার্তা পুতিনের, চাকা ঘুরছে বৈশ্বিক কূটনীতির!
বিশ্বমঞ্চে মোদির প্রভাব রয়েছে, মন্তব্য পুতিনের। ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। নয়াদিল্লি ও মস্কোর মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে ওঠায় মোদিকে কৃতিত্ব দিলেন তিনি। গত সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের সময় রুশ প্রতিনিধিদলকে যে আন্তরিক আতিথেয়তা প্রদান করা হয়েছে, তার জন্যও ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট। বিশ্বমঞ্চে মোদির উল্লেখযোগ্য প্রভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement

মোদির (PM Modi) জন্মদিনে পুতিনের শুভেচ্ছাবার্তা ইনস্টাগ্রামে পোস্ট করে ভারতে অবস্থিত রুশ দূতবাস। সেখানে ‘দ্রুঝবাদোস্তি’ (DruzhbaDosti) হ্যাসট্যাগ ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, হিন্দি ‘দোস্তি’র সমার্থক রুশ ‘দ্রুঝবা’ শব্দটি। এর মাধ্যমে মস্কো-দিল্লির বন্ধুত্বের বার্তা দেওয়া হয়েছে। পুতিন বলেন, প্রধানমন্ত্রী মোদি তাঁর দেশবাসীর কাছে অত্যন্ত সম্মানিত এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে। ভারত ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে মোদির অবদানেরও প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুতিনের বিবৃতিতে মোদির সঙ্গে সাম্প্রতিক আলোচনাকে “তাৎপর্যপূর্ণ, খোলামেলা এবং ফলপ্রসূ” বলা হয়েছে। দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সবসময় প্রস্তুত, জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন অঙ্গিকার করেছেন, “বরাবরের মতোই আপনার সঙ্গে কথা বলে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের আলোচনায় আপনার অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় পেয়েছি। আমাদের বন্ধু দেশগুলির স্বার্থে আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়গুলিতে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখব।”

Advertisement

বিশ্লেষকদের বক্তব্য, যত বেশি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে চাপে ফেলছেন, ততই মস্কো-দিল্লি কাছে আসছে। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে পাস হয়ে গিয়েছে ভারত-সহ একাধিক দেশের উপর ১০০ শতাংশ শুল্কবাণের বিল। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ থামাতেও ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় চিন ও ভারতের মধ্যস্থতা চাইছে রাশিয়া। এমন বৈশ্বিক আবহাওয়ায় মোদির জন্মদিনে পুতিনের ঢালাও প্রশংসা গভীর বার্তাবহ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.