১৫টি দেশের ডিমে ক্ষতিকর রাসায়নিক, তালিকায় ভারত নেই তো?

বোঝো কাণ্ড!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০১৭, ১১:০৩

options
link
১৫টি দেশের ডিমে ক্ষতিকর রাসায়নিক, তালিকায় ভারত নেই তো?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লাস্টিক ডিমের পর এবার ডিমে বিষাক্ত রাসায়নিক। ইউরোপের ১৫টি দেশ, হংকং ও সুইজারল্যান্ডের ডিমে বিষাক্ত পদার্থ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। জানানো হয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর এ বিষয়ে বৈঠক করা হবে। ডিমে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ফিপ্রোনিল থাকার বিষয়টি ২০১৭ সালের জুন মাসে জানা গেলেও, আগস্ট মাসেই তা জনসমক্ষে আনে বেলজিয়াম। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইইউ।

Advertisement

[হামলার জন্য তৈরি মার্কিন সেনা, কিমকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের]

Advertisement

ইউরোপীয় কমিশনের মুখপাত্র ড্যানিয়েল রোসারিও জানিয়েছেন,  নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি এবং ফ্রান্সের অনেকগুলো ফার্ম বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, ইইউ ভুক্ত সুইডেন, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া এবং ডেনমার্কের ডিমে ফিপ্রোনিল নামের এক বিষাক্ত রাসায়নিক মিলেছে। এছাড়াও ইইউ গোষ্ঠীভুক্ত নয় সুইজারল্যান্ড এবং হংকংয়ের ডিম নিরাপদ নয় বলে জানা যাচ্ছে।

Advertisement

[ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন, ছড়াল চাঞ্চল্য]

বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডসের সুপারমার্কেট থেকে সরিয়ে ফেলা হয়েছে ফিপ্রোনিলযুক্ত কোটি কোটি বিষাক্ত ডিম। জার্মানিতে ধ্বংস করা হয়েছে এক কোটি ডিম। ইউরোপে ডিমের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ নেদারল্যান্ডস। প্রতি বছর প্রায় এক হাজার কোটির মতো ডিম রপ্তানি করে দেশটি। এর মধ্যে ৬৫ শতাংশই রপ্তানি হয় ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে।

[OMG! ১২ই আগস্ট রাত নামবে না পৃথিবীতে?]

উল্লেখ্য, এর আগে, বেলজিয়ামের কর্মকর্তারা স্বীকার করেছিলেন, নেদারল্যান্ডসের ফার্ম থেকে পাঠানো ডিমে বিষ থাকতে পারে, যা কীটনাশক জাতীয় বিষ হতে পারে। এ ব্যাপারে দেশটির খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থার মুখপাত্র ক্যাটরেইন স্ট্রাগিয়ার জানিয়েছিলেন, ডিমে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ফিপ্রোনিল থাকার বিষয়টি গত জুন থেকেই জানা যায়। তখনই শুরু হয় তদন্ত। ফিপ্রোনিল নামের ওই বিষাক্ত রাসায়নিক মানুষের শরীরে ঢুকলে কিডনি, লিভার ও থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষতি হতে পারে। একশোরও বেশি পোলট্রি ফার্ম বন্ধ করে দেওয়া হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.