KP Oli Arrested

গ্রেপ্তার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি! বলেন্দ্র শাহর শপথগ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ

গ্রেপ্তার নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ১২:৩৫

options
link
গ্রেপ্তার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি! বলেন্দ্র শাহর শপথগ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ

ভোররাতে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি (KP Oli Arrested)। গত শুক্রবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বলেন্দ্র শাহ। তাঁর শপথগ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হলেন ওলি। গ্রেপ্তার নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

Advertisement

গত বছরের সেপ্টেম্বরে জেন জি আন্দোলনের জেরে ওলি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে যান। এরপর দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। অবশেষে গত ৫ মার্চ জাতীয় নির্বাচন হয় নেপালে। ১৬৫টি আসনে ভোটের লড়াইয়ে অংশ নিয়েছিল ৬৫টি রাজনৈতিক দল। রাজনৈতিক বিশ্লেষক মহলে এই নির্বাচনে কোনও দলের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সন্দেহ ছিল। কেউ ভাবতে পারেননি প্রাক্তন র‍্যাপার বলেন্দ্র শাহের নেতৃত্বে নবগঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদীয় নির্বাচনে প্রথম সারির প্রার্থী হিসেবে আবির্ভূত হবে। কিন্তু সেটাই হয়। কারণ, নেপালের জেন জি-র বড় অংশের পছন্দ ছিলেন বলেন্দ্র শাহ। প্রায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নেপালের ক্ষমতায় আসে আরএসপি। ৩৫ বছর বয়সি বলেন্দ্রই নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। শুক্রবার বলেন্দ্রর শপথগ্রহণের পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত ও নেপালের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। আর বলেন্দ্রর কুরসিতে বসার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি। রমেশ লেখককেও তাঁর বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে যা অভিযোগ আনা হয়েছে, প্রমাণ হলে সর্বোচ্চ সাজা হতে পারে দশ বছরের কারাবাস।

Advertisement

গত শুক্রবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বলেন্দ্র শাহ। তাঁর শপথগ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হলেন ওলি। গ্রেপ্তার নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

উচ্চ পর্যায়ের একটি কমিশন গঠিত হয়েছিল নেপালের হিংসা নিয়ে তদন্ত করার জন্য়। আর সেই কমিশনেরই রায়, ৭৪ বছরের ওলি গুলিচালনা বন্ধ করতে ব্যর্থ হয়েছিলেন। যার ফলশ্রুতি, অন্তত ১৯টি তাজা প্রাণের মৃত্যু। যদিও কমিশনের রিপোর্ট মানতে নারাজ ওলি বলছেন, প্রতিহিংসা থেকেই তাঁকে গ্রেপ্তার করেছে বলেন্দ্রর পুলিশ। যদিও নেপালের নতুন প্রশাসন প্রতিহিংসার তত্ত্ব উড়িয়ে দিয়েছে। এদিকে জানা যাচ্ছে, ওলি, রমেশের পর গ্রেপ্তার করা হতে পারে নেপালের প্রাক্তন পুলিশ কর্তা চন্দ্র কুবের খাপুংকে। গ্রেপ্তার হতে পারেন আরও বহু সরকারি আধিকারিকও। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.