এবার কি দেশে ফেরানো সম্ভব হবে ঋণখেলাপি নীরব মোদিকে? তেমন সম্ভাবনাই জোরালো হয়ে উঠেছে। ইউরোপীয় মানবাধিকার আদালতে আইনি লড়াইয়ে তাঁর পরাজয় চূড়ান্ত হওয়ার পরই ওয়াকিবহাল মহল মনে করছে, এবার দেশে ফেরাতেই হবে মোদিকে।
আরও পড়ুন:
উল্লেখ্য, পিএনবি-সহ ভারতের একাধিক ব্যাঙ্কে জালিয়াতির পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন নীরব মোদি। একইভাবে পালিয়ে গিয়েছিলেন তাঁর আত্মীয় মেহুল চোকসিও। এরপর ২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেপ্তার হন নীরব মোদি (Nirav Modi)। প্রায় বছরখানেক আগেই আদালতে তিনি জানান, ”আমার সমস্ত সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়েছে। আইনজীবীর ফি দেওয়ারও সামর্থ্য নেই।” সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করতে দেখা যায় তাঁকে। যত সময় তত স্পষ্ট হচ্ছে ক্রমশ কোণঠাসা হচ্ছেন নীরব।
সূত্রানুসারে, তাঁর সমস্ত আইনি পথ শেষ হয়ে গিয়েছে। এর আগে জানা গিয়েছিল, ইউরোপীয় মানবাধিকার আদালত বিচারাধীন মোদির মামলার তথ্য প্রকাশ করেনি। কিন্তু এটা জানা গিয়েছে, সেখানে নীরব মোদির জন্য সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। উল্লেখ্য, লন্ডনে লাগাতার আইনি ধাক্কা খাচ্ছেন নীরব। ক’দিন আগেই লন্ডনের হাইকোর্টে পলাতক হীরা ব্যবসায়ী বাহানা দেন, তাঁর জন্য ভারতে ফেরা ‘ঝুঁকির হবে’। ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি জিজ্ঞাসাবাদের সময় শারীরিক ও মানসিক ‘নির্যাতন’ চালাতে পারে। এবার ভারতে ফেরা আটকাতে প্রত্যার্পণ মামলাটিকে নতুন করে খোলার আবেদন জনিয়েছিলেন তিনি। যদিও সেই আবেদন খারিজ করেছে বিচারপতিদের বেঞ্চ। বিশেষজ্ঞদের বক্তব্য, এবার সময়ের অপেক্ষা। খুব শিগগির নীরব মোদিকে দেশে ফেরানো হবে। এর কয়েকদিন আগেও বড় ধাক্কা খেয়েছেন তিনি। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে নেওয়া মোটা অঙ্কের ঋণ সুদসমেত ফেরত দিতে হবে তাঁকে। যার পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতদখলে ‘হুজুগ’ দেখেছিলেন মমতা, বারুইপুরে ‘জাস্টিস’ স্লোগান চুরি করেই পথে! এ কেমন দ্বিচারিতা?
-
এল নিনোর রক্তচক্ষু এড়িয়ে ১১ শতাংশ বেশি বৃষ্টি জুলাইয়ে! তৈরি নয়া নজির
-
ইন্দোনেশিয়ার আকাশে মোদিকে স্বাগত জানাল এফ-১৬, সুখোই! অভিভূত প্রধানমন্ত্রী
-
‘উলটো করে ঝোলাব বলেছিলাম’, গুন্ডাদমন থেকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শুভেন্দুর প্রশংসা শাহের
-
‘সিএএতে নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত শেষ হবে’, শ্যামাপ্রসাদের জন্মদিবসে বড় বার্তা শাহের