সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন পুজোর আনন্দে মাতোয়ারা গোটা দেশ, তখনই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট হচ্ছে একের পর এক সুন্দর ছবি৷ সেলফি থেকে শুরু করে রেস্তোরাঁয় খাওয়াদাওয়া, সবই রয়েছে তাতে৷ কিন্তু এরই মধ্যে ফেসবুকে ভাইরাল হল এমন একটি পোস্ট যা দেখে বর্তমান সমাজের মানবিকতা সম্পর্কে প্রশ্ন জাগতে পারে৷
গত কয়েকদিন আগেই মাইকেল ফ্যানি নামের জাকার্তার এক বাসিন্দা একটি ফেসবুক পোস্ট করেন৷ ছবিতে দেখা যাচ্ছে একটি পরিবার একসঙ্গে ডিনার করছে রেস্তোরাঁয়৷ আর তাঁদের বাড়ির কাজের মেয়েটি পাশের চেয়ারে বসে সদস্যদের খাবার খেতে দেখছে৷ খুব আশ্চর্যভাবেই তাকে কোনও খাবার দেওয়া হয়নি৷ গোটা অবস্থার ছবি তুলে মানুষের মানবিকতা নিয়েই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রশ্ন তোলেন ফ্যানি৷ আর এরপরেই ভাইরাল হয়ে যায় পোস্টটি৷ গৃহকর্মে নিযুক্ত ব্যক্তিদের সঙ্গে বা আর্থিকভাবে পিছিয়ে পরা মানুষদের সঙ্গে ঠিক কেমন ব্যবহার করা উচিত নয়, তাই যেন বুঝিয়ে দিল পোস্টটি৷ অমানবিক আচরণের দৃশ্য দেখিয়ে পরোক্ষভাবে মানবিক হওয়ার আর্জিই জানালেন ফ্যানি৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের