সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বন্দুক হামলা ইউরোপে৷ এবার সুইজারল্যান্ডের বাসেলের একটি ক্যাফেতে বন্দুক হামলায় প্রাণ হারালেন দুই ব্যক্তি৷ গুরুতর জখম আরও এক৷ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীকে খুঁজছে পুলিশ৷
প্রতিবাদের মাধ্যম হয়ে ফিরে এল ‘কিস অফ লাভ’
পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় সওয়া আটটা নাগাদ ক্যাফে ৫৬-তে উপস্থিত হয় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি৷ আচমকাই তারা গুলি চালাতে শুরু করে৷ কফিশপে বসে থাকা দুই ব্যক্তির মৃত্যু হয়৷ গুলি চালাতে চালাতে রেল স্টেশনের দিকে পালিয়ে যায় তারা৷ বাসেলের প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে৷ ফরেনসিক বিশেষজ্ঞের দল ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে৷
২ শতাংশ করের সিদ্ধান্ত প্রত্যাহার করল পেটিএম
স্থানীয় সংবাদপত্র বাসেল জেইটুং জানিয়েছে, প্রথমে ড্রাগ পাচারকারীদের সঙ্গে এই কফিশপের একটা সংযোগ ছিল৷ কিন্তু বেশ কয়েক বছর আগে ক্যাফের মালিকানা বদল হয়ে গিয়েছে৷ তারপর থেকে আর কোনও নিষিদ্ধ কাজ হয় না এই কফিশপে৷ পুরনো শত্রুতার জেরে এই ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ তবে সুইজারল্যান্ডের অস্ত্র আইন অনুযায়ী, সামরিক বাহিনীতে যাঁরা কাজ করেছেন সেই সমস্ত নাগরিকরা বাড়িতে অস্ত্র রাখতে পারেন৷ তেমন কোনও ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ৷
‘ভারত-পাক সংঘাতে হতে পারে পরমাণু যুদ্ধ’
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!