সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইমরানের (Imran Khan) গ্রেপ্তারিতে জ্বলছে পাকিস্তান (Pakistan)। গোটা দেশ ‘শাট ডাউনে’র ডাক ইমরানের দল পিটিআইয়ের। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেল থেকেই ইসলামাবাদ জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। জানা যাচ্ছে, ইমরান সমর্থকরা রাওয়ালপিণ্ডিতে সেনা সদর দপ্তরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। পাশাপাশি লাহোরে সেনা কমান্ডারদের বাসভবনের কম্পাউন্ডেও তাদের ঢুকে পড়ার কথা জানা যাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ।
লাহোর, করাচি-সহ নানা শহরে রাজপথে অবরোধ ও বিক্ষোভ দেখাতে শুরু করেছেন পিটিআই কর্মীরা। পুলিশ পরিস্থিতি সামাল দিতে জলকামান, কাঁদানে গ্যাসের গ্যাস প্রয়োগ করছে বলে জানা গিয়েছে। এদিন উত্তেজিত জনতাকে স্লোগান দিতে দেখা গিয়েছে, ‘কাহা থা ইমরান খান কো না ছেড়না’। অর্থাৎ ‘বলেছিলাম ইমরান খানকে বিরক্ত না করতে’। ইমরান সমর্থকরা সেনা সদর দপ্তরের বাইরে দাঁড়িয়ে ক্যাম্পাসে পাথর ছুঁড়তে থাকেন। এই প্রথম পাক সেনার সদর দপ্তর এই ধরনের বিক্ষোভের সাক্ষী হল।
[আরও পড়ুন: সন্ত্রাসে উসকানি থেকে ইসলামের অবমাননা, ইমরানের বিরুদ্ধে ঝুলছে ১২১টি মামলা]
Imran Khan supporters have broken into the Corps Commander’s home in Lahore. pic.twitter.com/7x66oYuKrP
Advertisement— Dr. Ayesha Ray (@DrAyeshaRay) May 9, 2023
تحریک انصاف کے کارکنان جی ایچ کیو پہنچ گئے۔ pic.twitter.com/0S4TaLD0qr
— Bashir Chaudhary 🐦 (@Bashirchaudhry) May 9, 2023
মঙ্গলবার ইমরান লাহোর থেকে ইসলামাবাদ হাই কোর্টে পৌঁছনোর পর বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় দেওয়ার সময়ই আচমকা সেখানে প্রবেশ করে পাক রেঞ্জার্স। দ্রুত তাঁকে ঘিরে ফেলে গ্রেপ্তার করে তারা। সেখানে উপস্থিত ইমরানের আইনজীবী ও নিরাপত্তা রক্ষীদের প্রবল মারধর করা হয়। তেমনটাই দাবি পিটিআইয়ের সিনিয়র নেত্রী শিরিন মাজারির। জানা যাচ্ছে, ৭০ বছরের পিটিআই নেতার বিরুদ্ধে সব মিলিয়ে মোট ১২১টি মামলা রুজু হয়েছে। বিশ্বাসঘাতকতা ও ধর্মের অবমাননা থেকে হিংসা ও সন্ত্রাসে উসকানি দেওয়ার মতো নানা অভিযোগে বিদ্ধ ইমরান।
[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় তথ্য ফাঁস করা যাবে না, পর্নতারকা মামলায় ট্রাম্পকে নির্দেশ আদালতের]
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!