উড়ে এসে জুড়ে বসা, লাইভ অনুষ্ঠানের মধ্যে সঞ্চালকের মাথায় পাখি!

দেখুন মজাদার ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৪:৫১

options
link
উড়ে এসে জুড়ে বসা, লাইভ অনুষ্ঠানের মধ্যে সঞ্চালকের মাথায় পাখি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও গুরুগম্ভীর বিষয় নয়। এই নিউজ চ্যানেলের খবরের আলোচনা পশুপাখি নিয়ে। অনুষ্ঠানের নামটাও মানানসই জু ডে। সংবাদ শুরু হতে আচমকা অ্যাংকরের মাথায় উড়ে এল একটি পাখি। খবর চলাকালীন পাখির আগমনে প্রাণবন্ত হয়ে উঠল এই শো।

Advertisement

[রাজাভাতখাওয়ায় তৈরি হচ্ছে আরও দুই শকুন কলোনি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার @news8 নামে ওই চ্যানেলের কয়েক সেকেন্ডের ভিডিও ফুটেজ এখন ভাইরাল। ক্যালিফোর্নিয়ার ওই সংবাদমাধ্যমে পশুপাখিদের শো বেশ জনপ্রিয়। ঘটনার দিন নির্দিষ্ট সময়ে স্টুডিওয় চলে আসেন দুই অ্যাংকর নিশেল মেডিনা এবং এরিক কানরেট। মার্কিন মুলুকে নিশেলের জনপ্রিয়তা তুঙ্গে। মূলত তাঁর নামে @nichellenews8 এই বিশেষ শো-র আয়োজন হয়। শো শুরু হওয়ার পর দর্শকদের সামনে পশুপাখিদের নিয়ে কিছু বলতে শুরু করেছিলেন নিশেল। এমন সময় সবাইকে চমকে দিয়ে তাঁর মাথায় উপরে এসে বসে একটি পাখি। একেবারে উড়ে এসে জুড়ে বসার মতো বিষয়। লাল রংয়ের পাখিটির হাবভাব যেন সে টেলিভিশনে জগতে পা রেখেছে। সরু লম্বা ঠোঁট এবং পায়ের নখ নিয়ে মহিলা অ্যাংকরের মাথার উপর দাপিয়ে বেড়ালেও কোনওরকম অস্বস্তি প্রকাশ করেননি নিশেল। বরং ওই মার্কিন অ্যাংকর দিব্যি অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে থাকেন। নিজেকে ভাবলেশহীন বোঝাতে চাইলেও তাঁর সহ অ্যাংকর এরিক বেশ মজা পান। কীভাবে পাখিটি এল তা নিয়ে নানা মশকরা করতে থাকেন। প্রায় আট সেকেন্ড ওই মহিলা অ্যাংকরের মাথায় বসে ছিল দীর্ঘকায় পাখিটি।

Advertisement

[দামি গাড়ি নয়, লোকাল ট্রেনে বাড়ি ফিরে নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছেন শার্দুল]

নিশেলের মাথার উপর যখন পাখিটি বসেছিল, তখন পুরুষ অ্যাংকর তারিয়ে তারিয়ে উপভোগ করছিলেন। কিন্তু তাঁর কাছে পাখিটি উড়ে আসায় রীতিমতো ঘাবড়ে যান। লাইভ চলাকালীন স্টুডিওর মধ্যে পাখি এবং অ্যাংকরদের নাজেহাল হওয়া এবং অন্যরকম অভিজ্ঞতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইহই পড়েছে। অনেকেই পাখিটির নাম, গোত্র জানতে চাইছেন। তার পাশাপাশি তারা এক বাক্যে বলছেন, এই নাহলে লাইভ অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম জু ডে তাই স্বার্থক।

[জীবনে যখন মায়ের কথা সবচেয়ে বেশি মনে পড়ে আপনার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.