Hormuz

পেটে ২ মিলিয়ন ব্যারেল তেল, হরমুজে ভারতীয় জাহাজে গোলাবর্ষণ! সমুদ্রেই সলিল সমাধি?

জাহাজটির নাম ‘এমটি সানমার হেরাল্ড’। সেটি ভারতের পতাকাবাহী। জাহাজটিতে মোট ২২ জন কর্মী ছিলেন। সম্প্রতি ইরাক থেকে তেল নিয়ে সেটি ভারতে ফিরছিল। কিন্তু হরমুজে প্রবেশের পরই পরিস্থিতি বদলে যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৭:৫৭

options
link
পেটে ২ মিলিয়ন ব্যারেল তেল, হরমুজে ভারতীয় জাহাজে গোলাবর্ষণ! সমুদ্রেই সলিল সমাধি?
হরমুজ প্রণালীতে ফের হামলার মুখে ভারতীয় জাহাজ। প্রতীকী ছবি।

হরমুজ প্রণালীতে ফের হামলার মুখে ভারতীয় জাহাজ! ইরানের জলসীমায় আসতেই তেলবাহী ট্যাঙ্কারটিতে গোলাবর্ষণ করা হয় বলে অভিযোগ। জাহাজটিতে মোট ২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ছিল। কিন্তু বাণিজ্যতরীটি কোনও মতে বেঁচে হরমুজ পার করে। সেটি ইতিমধ্যেই ওড়িশার পারাদ্বীপ বন্দরে নিজ গন্তব্যে পৌঁছেছে বলে খবর।

Advertisement

জাহাজটির নাম ‘এমটি সানমার হেরাল্ড’। সেটি ভারতের পতাকাবাহী। জাহাজটিতে মোট ২২ জন কর্মী ছিলেন। সম্প্রতি ইরাক থেকে তেল নিয়ে সেটি ভারতে ফিরছিল। কিন্তু হরমুজে প্রবেশের পরই পরিস্থিতি বদলে যায়। জাহাজটি যখন ইরানের জলসীমায় পৌঁছয়, তখন বাণিজ্যতরীটি লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয় বলে অভিযোগ। কিন্তু কে বা কারা জাহাজটিতে হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। গোলাবর্ষণের জেরে কিছুটা ক্ষতি হয়েছে ট্যাঙ্কারটির। কিন্তু কোনও মতে জাহাজটি হরমুজ পার করে ধীরে ধীরে ভারতে প্রবেশ করে। জাহাজের কর্মীরা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন।

Advertisement

পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ফেরাতে কয়েকদিন আগেই মউ স্বাক্ষর করে ইরান এবং আমেরিকা। কিন্তু তারপর দু’দেশই এক অপরের বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্খনের অভিযোগ তোলে। আমেরিকাকে ‘জবাব’ দিতে ইরান ফের হরমুজ বন্ধের কথা ঘোষণা করে। তারপর থেকেই নতুন করে সংঘাতে জড়িয়েছে ইরান-আমেরিকা। গত সোমবারও হরমুজে হামলার মুখে পড়ে একটি বাণিজ্যতরী। ধ্বংস হয়ে যায় জাহাজের কন্ট্রোলরুম। তবে এই জাহাজটি কোনও মতে বেঁচে গিয়েছে।

Advertisement

উল্লেখ্য, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনায় বসেছিল ইরান-আমেরিকা। তবে বৈঠকে মুখোমুখি দুই দেশ বসেনি। মধ্যস্থতাকারী পাকিস্তান এবং কাতারের প্রতিনিধিদের মাধ্যমে তথ্য আদানপ্রদান হয়েছে। সূত্রের খবর, বৈঠকটি ইতিবাচক হয়েছে। বেশ কিছু বিষয়ে দুই দেশ ঐক্যমত পোষণ করেছে। এই আবহে হরমুজে ভারতীয় জাহাজে হামলার খবরটি প্রকাশ্যে এল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.