‘শুধু তোমাকেই চাই।’ কথায় আছে, নিজের ‘ভালোবাসা’র জন্য মানুষ আকাশের চাঁদও পেড়ে আনতে পারে! প্রেমের জন্য মানুষ কতটা সাহসী হতে পারে, তারই নজির গড়ল এক যুগল। গগনচুম্বী উচ্চতায়, গোটা নিউ ইয়র্ক শহরকে সাক্ষী রেখে বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপত্যশৈলী এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন এক যুবক। ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুগল রাশিয়ার মস্কোর বাসিন্দা। তাঁদের নাম ইভান বিয়ারকুস (৩২) এবং অ্যাঞ্জেলা নিকোলাউ (৩৩)। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কালো রঙের পেশাক পড়ে তাঁরা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় চড়া শুরু করেন। স্থাপত্যশৈলীটির উচ্চতা ১ হাজার ৪৫৪ ফুট। বেশ কিছুক্ষণ পর তারা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একদম মাথায় পৌঁছে যান। যুগলের হাতে একটি কালো রঙের পতাকাও ছিল। তাতে শান্তির বার্তা দেওয়া ছিল। লেখা ছিল, ‘যখন ক্ষমতা ভালোবাসার কাছে পরাস্ত হয়, তখনই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়।’ যদিও কিছুক্ষণ পর তারা সেই পতাকাটি সরিয়ে দেন। জানা গিয়েছে, প্রায় ১০মিনিট তাঁরা ওই ভবনটির মাথায় ছিলেন। সেখানে দাঁড়িয়ে তাঁরা একে অপরকে চুম্বন করেন এবং বাগদান সাড়েন।
আরও পড়ুন:
Proposal atop the Empire State Building? pic.twitter.com/ngV2b5eaZr
— CSPAN (@cspan) July 1, 2026
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, তরুণ-তরুণীর পরনে কালো পোশাক এবং কালো টুপি। মুখে কালো মাস্ক। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় যে প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে কিছুক্ষণ দাঁড়ান তাঁরা। তারপর তরুণ হাঁটু মুড়ে বসে তরুণীর দিকে আংটি এগিয়ে দেন। সেখানেই বাগদান সাড়েন তাঁরা। প্রস্তাব পেয়ে উচ্ছ্বসিত হয়ে যান তরুণীও। বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটান দু’জনে। তারপর নিচে নেমে আসেন। কিন্তু নিচে নামার পরই পুলিশ তাঁদের গ্রেপ্তার করেন। সংরক্ষিত এলাকায় প্রবেশের জন্যই মূলত তাঁদের গ্রেপ্তার করা হয় বলে খবর।
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!