Russia Sanctions Bill

রুশ তেল কেনার ‘শাস্তি’, ভারতের উপর ১০০ শতাংশ শুল্কবাণের পথে আমেরিকা! বৃহস্পতিতেই চূড়ান্ত

ঠিক কী বলা হয়েছে ওই বিলে? যে সব দেশ রাশিয়া থেকে তেল কিংবা অন্য কোনও জ্বালানি কিনছে তারা আসলে পরোক্ষে ইউক্রেনে রাশিয়ার হামলাকেই সমর্থন করছে। এই দেশগুলির উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে আমেরিকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৬:৩৭

options
link
রুশ তেল কেনার ‘শাস্তি’, ভারতের উপর ১০০ শতাংশ শুল্কবাণের পথে আমেরিকা! বৃহস্পতিতেই চূড়ান্ত
গত মাসে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে পাশ হয়েছিল এই বিল।

রুশ তেলের গ্রাহকদের শিক্ষা দিতে নয়া বিল এনেছে আমেরিকা। গত মাসে কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে পাশ হয়েছিল এই বিল। এবার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসেও বিলটি পাশ করানোর তোড়জোড় শুরু করে দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবারই হবে চূড়ান্ত ভোটাভুটি। বলা বাহুল্য, বিলটি আইনে পরিণত হলে ভারত, চিন-সহ ৫টি দেশের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপাতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

গত বছর এই বিলের প্রস্তাব করেছিলেন ভারত-বিরোধী সদ্য প্রয়াত মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। কড়া সুরে তিনি জানিয়েছিলেন, আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা রাশিয়া থেকে তেল কিনছে, তাদের উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যদিও শেষ পর্যন্ত সেই বিল কার্যকর হয়নি। তবে গ্রাহামের মৃত্যুর পর এই বিল নিয়ে তৎপর হয় হোয়াইট হাউস। বিলটি সংশোধন করে শুল্ক কমিয়ে ১০০ শতাংশ করা হয়। আমেরিকার লক্ষ্য, এর মাধ্যমে রাশিয়ার উপর আর্থিক চাপ বাড়িয়ে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন প্রতিরোধ করা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে বিলটি এখনও পাশ হয়নি। তবে বুধবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে বিলটি নিয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত ভোট হয়। বিলটির পক্ষে ভোট পড়েছে ২১৪টি এবং বিপক্ষে ২১১টি। এর ফলে বিলটি পাশের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গিয়েছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিলটি নিয়ে চূড়ান্ত ভোটাভুটি হবে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে বিলটি পাশ হলে, তা আইনে রূপান্তরিত করতে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন। এর আগে সেনেটে ৮৬-১১ ভোটে পাশ হয়েছিল বিলটি।

Advertisement

ঠিক কী বলা হয়েছে ওই বিলে? যে সব দেশ রাশিয়া থেকে তেল কিংবা অন্য কোনও জ্বালানি কিনছে তারা আসলে পরোক্ষে ইউক্রেনে রাশিয়ার হামলাকেই সমর্থন করছে। এই দেশগুলির উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে আমেরিকা। এর ফলে কেবল ভারত বা চিন নয়, সমস্যা হতে পারে জাপান, আজারবাইজান, স্লোভাকিয়া, হাঙ্গেরির মতো দেশেরও। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.