Indian Origin

বাবার স্মৃতিকে সম্মান, আমেরিকায় পড়ুয়াদের শিক্ষাঋণ পরিশোধ ভারতীয় বংশোদ্ভূত উদ্যোগপতির

নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির উইলসন কলেজ অফ টেক্সটাইলসের ১৭৬ জন পড়ুয়ার চূড়ান্ত বর্ষের শিক্ষাঋণ পরিশোধ করার ঘোষণা করেন অনিল কোচার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৬:০৬

options
link
বাবার স্মৃতিকে সম্মান, আমেরিকায় পড়ুয়াদের শিক্ষাঋণ পরিশোধ ভারতীয় বংশোদ্ভূত উদ্যোগপতির
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই ঘোষণা করেন উদ্যোগপতি।

পিতার স্মৃতিকে সম্মান দিতে এবং সর্বোপরি পড়ুয়াদের ভবিষ্যতের কর্মজীবনকে ঋণের বোঝা থেকে মুক্তি দিতে আমেরিকায় নজির গড়লেন ভারতীয় বংশোদ্ভূত এক উদ্যোগপতি। নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির উইলসন কলেজ অফ টেক্সটাইলসের ১৭৬ জন পড়ুয়ার চূড়ান্ত বর্ষের শিক্ষাঋণ পরিশোধ করার ঘোষণা করলেন অনিল কোচার।

Advertisement

গত ৮ মে র‍্যালে-র রেনল্ডস কলোজিয়ামে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তা ছিলেন অনিল। আর সেখানেই তিনি এবং তাঁর স্ত্রী শিক্ষার্থীদের ‘সারপ্রাইজ’ দেন। ঘোষণা করেন, তাঁদের শিক্ষার জন্য নেওয়া ঋণের চূড়ান্ত বর্ষের সমস্ত টাকা তাঁরা পরিশোধ করবেন।

Advertisement

এনসি স্টেটের লাল রঙা টুপি পরে অনুষ্ঠানে কোচার, ২০২৬-এর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমার কাছে এটা অত্যন্ত গর্বের বিষয় যে, আজ আমি এবং আমার স্ত্রী মারলিন, আমার বাবা প্রকাশচাঁদ কোচরের সম্মানে ঘোষণা করছি-আমরা তোমাদের জন্য একটা উপহারের ব্যবস্থা করেছি। ২০২৫-‘২৬ শিক্ষাবর্ষে উইলসন কলেজের স্নাতক শিক্ষার্থীদের চূড়ান্ত বর্ষের যাবতীয় শিক্ষাঋণের অর্থ আমরা দেওয়ার উদ্যোগ নিয়েছি।”

Advertisement

অনিলের ঘোষণা শেষ হতেই গোটা অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ে। শিক্ষার্থী এবং তাঁদের বাবা-মায়েরা উঠে দাঁড়িয়ে সম্মান জানান তাঁদের। কোচার আরও বলেন, “মারলিন এবং আমি আশা করি, রেনল্ডস কলোজিয়ামের তোমরা সকলে এখান থেকে শুধুমাত্র ডিগ্রি নিয়েই বেরোবে না। বরং নিজেদের লক্ষ্যপূরণের দিকে আরও বেশি স্বাধীন হয়ে এগোতে পারবে। ঝুঁকি নিতে পিছপা হবে না। যে ভবিষ্যতের জন্য এত খাটছ, তাকে সুরক্ষিত করবে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.