ফের বিদেশের মাটিতে মৃত্যু ভারতীয়র। লন্ডনে ভারতীয় বংশোদ্ভুত যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
ব্রিটেনের পুলিশ সূত্রে খবর, মৃতের নাম গুরভেজ সিং (২৬)। পশ্চিম লন্ডনের সাউথহলে ডর্মার্স ওয়েলস লেনের সংযোগস্থলের কাছে নর্থ রোড তাঁর উপর ছুরি নিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। শুধু তা-ই নয়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় আরও এক যুবককে। তবে তাঁর প্রাণহানি হয়নি। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
কিন্তু কী কারণে গুরভেজকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজও। ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করা হলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। গুরভেজের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।
সর্বশেষ খবর
-
ফিরছে শাহরুখ-সুস্মিতার নস্ট্যালজিয়া! দু’দশক পর ‘ম্যায় হুঁ না’র সিক্যুয়েলের ইঙ্গিত পরিচালকের
-
‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে’, অভিষেককে নিশানা করে শুভেন্দুর তোপ, ‘চোরদের জেলে যেতে হবে’
-
লাভের গুড় খেয়ে যায় ফড়েরা! ‘সরাসরি ধান কিনবে সরকার’, চাষিদের পাশে ‘বন্ধু’ শুভেন্দু
-
লন্ডনে জোড়া ধর্ষণ কাণ্ডে পুলিশের জালে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার, শেষ কেরিয়ারও!
-
চার নয়, দু’সপ্তাহ সময় দিলেন স্পিকার! সাংসদ পদ ইস্যুতে আরও চাপে সুদীপ-কাকলিরা