সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের নিদান দিয়েছিলেন। এবার সেই নিদানের জেরেই বড়সড় শাস্তি পেল নারায়ণমূর্তির সংস্থা ইনফোসিস (Infosys)! জানা গিয়েছে, তথ্যপ্রযুক্তি সংস্থাটিকে প্রায় ২ কোটি টাকা জরিমানা করেছে ফ্রান্সের প্রশাসন। তাদের একগুচ্ছ অভিযোগের মধ্যে অন্যতম, নির্দিষ্ট সময়ের থেকে অতিরিক্ত সময় পরিশ্রম করছেন ইনফোসিস কর্মীরা। সেটা ফরাসি আইনের বিরোধী। গোটা ঘটনায় নানা মজার মন্তব্য করতে ছাড়েননি নেটিজেনরা।
আরও পড়ুন:
ফ্রান্সের স্থানীয় প্রশাসন দ্রিইতস ইলে দে ফ্রঁস, যারা শ্রমিক সুরক্ষার দায়িত্বে রয়েছে, তাদের তরফেই এই জরিমানা চাপানো হয়েছে ইনফোসিসের উপর। ফরাসি শ্রম আইন অনুযায়ী, সপ্তাহে ৩৫ ঘন্টা কাজ করবেন শ্রমিকরা। সেই নিয়ম লঙ্ঘন করেছে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাটি, এমনটাই সূত্রের খবর। কিন্তু ইনফোসিসের তরফ জরিমানার কারণ প্রকাশ করা হয়নি। সংস্থার দাবি, যে জরিমানা করা হয়েছে তাতে ইনফোসিসের অর্থনৈতিক ক্ষতি সেরকম কিছু হবে না। অন্যান্য কার্যকলাপেও প্রভাব পড়বে না।
এই খবর প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় একাধিক মিম এবং রিলের ঝড়। এক নেটিজেনের কথায়, ‘সময় এভাবেই পালটায়। মানুষের চিন্তাশক্তির অবনতি ঘটে। তাই পরিস্থিতি বিচার না করে নিয়ম বদলানোর চেষ্টার চেয়ে মুখ বন্ধ করে রাখাটাই ভালো। তা নাহলে তথ্যপ্রযুক্তি নেতাকে একটা সময়ের পর মূর্খ মনে হয়। নারায়ণমূর্তির সঙ্গেও সেটাই হয়েছে।’ কারও মতে, ‘ভারতীয়রা যে দেশ ছেড়ে ইউরোপে পাড়ি দিচ্ছেন, তার অন্যতম কারণ সেখানকার শ্রম আইন। কাজের সময় বেঁধে দেওয়া হয় সেখানে।’
উল্লেখ্য, একটি পডকাস্টে কথা বলার সময় নারায়ণমূর্তি জানিয়েছিলেন, ভারতের কর্ম সংস্কৃতির বড় পরিবর্তন প্রয়োজন। সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে তরুণদের। তাঁর কথায়, ”ভারতের কর্ম-উৎপাদনশীলতা বিশ্বের মধ্যে সবচেয়ে কম।” এই পরিস্থিতিতে ৭৭ বছরের নারায়ণমূর্তির পরামর্শ, ”আমার মতে তরুণদের অবশ্যই বলা উচিত, এটা আমার দেশ। আমি ৭০ ঘণ্টা কাজ করতে চাই।” এর পরই শুরু হয় বিতর্ক। পরবর্তী সময়ও এই বিষয়ে নিজের মতকেই প্রতিষ্ঠা করতেই দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এবার বড়সড় ধাক্কা খেল নারায়ণমূর্তির এই ‘গোঁড়ামি’।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ