Strait of Hormuz

হরমুজে পণ্যবাহী জাহাজে বড়সড় হামলা! শান্তি আলোচনার মাঝেই সিঙ্গাপুরের নৌযান ধ্বংস ইরানের

আশঙ্কা করা হচ্ছে, এই হামলা শান্তির আলোচনার পথে বড় বাধা হয়ে উঠতে পারে। তাৎপর্যপূর্ণ বিষয় হয়, সিঙ্গাপুরেই চলছে ইরান-আমেরিকার শান্তি আলোচনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১১:৪১

options
link
হরমুজে পণ্যবাহী জাহাজে বড়সড় হামলা! শান্তি আলোচনার মাঝেই সিঙ্গাপুরের নৌযান ধ্বংস ইরানের
ছবি এআই দ্বারা নির্মিত।

‘হরমুজ আর যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরবে না’, আলোচনার মাঝেই হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ। সেই হুঁশিয়ারি যে কতখানি তার প্রমাণ দিল তেহরান। হরমুজ পার হওয়ার সময় ইরানের হামলার শিকার হল সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এভার লাভলি’। এই হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই হামলা শান্তির আলোচনার পথে বড় বাধা হয়ে উঠতে পারে। তাৎপর্যপূর্ণ বিষয় হয়, সিঙ্গাপুরেই চলছে ইরান-আমেরিকার শান্তি আলোচনা।

Advertisement

রয়টর্সের রিপোর্টে অনুযায়ী, মার্কিন আধিকারিকদের তরফে জানানো হয়েছে সম্প্রতি হরমুজে এক পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। হামলার বিস্তারিত তথ্য দিয়েছে ব্রিটিশ নৌবাহিনী। তাদের মতে ওমান উপকূলের কাছে এক পণ্যবাহী জাহাজে গোলাগুলি চালানো হয়। হামলার জেরে জাহাজের কন্ট্রোলরুম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর সামনে আসেনি। হামলার বিষয়ে আমেরিকা বা ইরান কোনও পক্ষই মুখ খোলেনি। কিন্তু হামলা এমন সময়ে ঘটল যখন ইরানের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তাদের অনুমতি ছাড়া হরমুজ দিয়ে যাওয়া জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

উল্লেখ্য, শান্তির লক্ষ্যে আমেরিকা ও ইরানের মধ্যে প্রাথমিক মউ স্বাক্ষর হওয়ার পর হরমুজে এটাই প্রথম হামলা। প্রাথমিক মউ স্বাক্ষর হলেও দুই দেশের মধ্যে আস্থার অভাব স্পষ্ট। যাবতীয় জটিলতা কাটাতে সিঙ্গাপুরে আলোচনায় বসেছে দুই দেশ। ট্রাম্প ধারাবাহিক ভাবে বলে আসছেন শান্তি চুক্তির পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। আর কোনও সমস্যা নেই। তবে এই হামলায় ট্রাম্পের অভয়বাণীকে মিথ্যা প্রমাণ করল ইরান।

Advertisement

ওয়াকিবহাল মহলের মতে, ইরানের মাটিতে হামলার সময় আমেরিকা হয়ত ভাবতেও পারেনি তৈল ধমনী হরমুজকে অস্ত্র করে গোটা বিশ্বকে চাপে ফেলে দেবে ইরান। কিন্তু প্রায় চার মাসের সামরিক সংঘাতের পর ইরান প্রমাণ করে দিয়েছে হরমুজ এখন তাদের নিয়ন্ত্রণে। ইরানই এই জলপথকে নিয়ন্ত্রণ করবে। এবং বিশ্বের উপর নিজের ইচ্ছেকে চাপিয়ে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। এই হামলা তারই উদাহরণ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.