Hormuz

ব্রিকসে মোদির ‘নাবিক সুরক্ষা’র বার্তার পরই জ্বলল হরমুজ! হামলা ইরানি জাহাজে! মৃত ১

বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধ ও ভূ-রাজনৈতিক সংঘাতের কারণে সাগরে বাণিজ্যিক জাহাজ এবং নাবিকদের উপর ক্রমাগত আক্রমণ বাড়ছে। শনিবার ব্রিকস মঞ্চ থেকে সমস্যাটি নিয়ে সরব হন মোদি। তিনি জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক জলপথে চলাচলকারী নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৭:২১

options
link
ব্রিকসে মোদির ‘নাবিক সুরক্ষা’র বার্তার পরই জ্বলল হরমুজ! হামলা ইরানি জাহাজে! মৃত ১
হরমুজে ইরানি জাহাজে হামলা। ফাইল ছবি।

শনিবার ব্রিকস সম্মেলন থেকে আন্তর্জাতিক জলপথে নাবিক সুরক্ষার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক তারপরই পৃথিবীর হরমুজ প্রণালীতে একটি ইরানি বাণিজ্যতরীর উপর চলল হামলা। কিন্তু কে বা কারা এই হামলা চালাল, তা স্পষ্ট নয়। ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের।

Advertisement

ইরানের সরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার ভোর ৫টা নাগাদ হাঙ্গাম ও কেশম দ্বীপের উপকূলে একটি ইরানি বাণিজ্যতরীতে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই আগুন লেগে যায় জাহাজটিতে। বাণিজ্যতরীতে কতজন ছিলেন, তা জানা যায়নি। তবে এই হামলার জেরে প্রাণ হারিয়েছেন একজন। আহতের সংখ্যা ৩। মনে করা হচ্ছে এই হামলার নেপথ্যে রয়েছে মার্কিন সেনা। অন্যদিকে, হরমুজ প্রণালীর বৃহত্তম দ্বীপ কেশমের আশপাশেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধ ও ভূ-রাজনৈতিক সংঘাতের কারণে সাগরে বাণিজ্যিক জাহাজ এবং নাবিকদের উপর ক্রমাগত আক্রমণ বাড়ছে। শনিবার ব্রিকস মঞ্চ থেকে সমস্যাটি নিয়ে সরব হন মোদি। তিনি জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক জলপথে চলাচলকারী নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে একটি জরুরি সহায়তা ব্যবস্থা গড়ে তোলারও প্রস্তাব দেন তিনি। কিন্তু মোদির এই বার্তার কয়েকঘণ্টার মধ্যেই ফেল জ্বলল হরমুজ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.