Iran

‘পিকচার আভি বাকি হ্যায়’, হরমুজ নিয়ে বলিউড কায়দায় আমেরিকাকে হুমকি ইরানের

মার্কিন সেন্ট্রাল কমান্ড ফোর্সের তরফে জানানো হয়েছে, হরমুজ অবরোধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ১৫টি রণতরীর পাশাপাশি ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে ইউএসএস ত্রিপোলিকে। এই বিমানবাহী রণতরীতে রয়েছে এফ-৩৫বি লাইটনিং ২ স্টিলথ ফাইটার জেট, এমভি-২২ অসপ্রে বিমান এবং একাধিক হেলিকপ্টার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৭:২১

options
link
‘পিকচার আভি বাকি হ্যায়’, হরমুজ নিয়ে বলিউড কায়দায় আমেরিকাকে হুমকি ইরানের

ইরানকে পঙ্গু করতে হরমুজ প্রণালী অবরুদ্ধ করার তোড়জোড় শুরু করে দিয়েছে আমেরিকা। ইতিমধ্যেই পারস্য উপসাগরে তারা মোতায়েন করেছে ১৫টি রণতরী। এই পরিস্থিতিতে বলিউড কায়দায় ওয়াশিংটনে হুমকি দিল ইরান। বলল, “পিকচার আভি বাকি হ্যা।”

Advertisement

মঙ্গলবার মুম্বইয়ের ইরানি দূতাবাস সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে নিজেদের নৌসেনার শক্তি প্রদর্শন করেছে তেহরান। সেখানে দেখা যাচ্ছে, পারস্য উপসাগরের উপর দিয়ে ছুটছে একাধিক ক্ষেপণাস্ত্রবাহী নৌবহর। সেই সঙ্গে ক্যাপশানে তারা লিখেছে, ‘পারস্য উপসাগরের লাল মৌমাছি – হ্যাঁ ইরানের ক্ষেপণাস্ত্রবাহী নৌকাগুলি প্রস্তুতি নিচ্ছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নৌবাহিনী না কি নিঃশেষ হয়ে গিয়েছে। কীভাবে এক ঝাঁক মৌমাছি খুব দ্রুত আমেরিকাকে কাবু করবে, তা এখন তারা দেখবে।’ এরপরই অভিনেতা শাহরুখ খান অভিনীত ‘ওম শান্তি ওম’ ছবির বিখ্যাত সংলাপটি উল্লেখ করে তারা লেখে, ‘এটা তো শুধুই ট্রেলার। পিকচার আভি বাকি হ্যা।’ তবে তেহরানের এহেন হুমকি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি ওয়াশিংটন।

Advertisement

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড ফোর্সের তরফে জানানো হয়েছে, হরমুজ অবরোধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ১৫টি রণতরীর পাশাপাশি ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে ইউএসএস ত্রিপোলিকে। এই বিমানবাহী রণতরীতে রয়েছে এফ-৩৫বি লাইটনিং ২ স্টিলথ ফাইটার জেট, এমভি-২২ অসপ্রে বিমান এবং একাধিক হেলিকপ্টার। এছাড়াও সেন্টকম জানিয়েছে, ইউএসএস ত্রিপোলিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে প্রয়োজনে সেখান থেকে ২০টির বেশি এফ-৩৫ জেট পরিচালনা করা যায়।

উল্লেখ্য, পাকিস্তান চলা শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পর আর্থিকভাবে ইরানকে বিপাকে ফেরতে উঠে পড়ে লেগেছে আমেরিকা। স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ইরানকে অবৈধভাবে শুল্ক দেওয়া যেকোনও জাহাজকে আটক করবে মার্কিন সেনা। অবৈধভাবে ইরানকে শুল্ক দেওয়া কেউই সমুদ্রে নিরাপদ নয়। যদি ইরান আমেরিকার উপর হামলা করে তবে তেহরানকে নরকে পাঠানো হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.