সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্কের মাঝেই নাইজেরিয়ায় জোড়া জঙ্গি হামলা চালাল আইএসআইএস (ISIS)। এর ফলে মৃত্যু হল কমপক্ষে ৬০ জনের। এর মধ্যে ২০ জন সেনাকর্মীও আছেন। জখম হয়েছেন আরও শতাধিক মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলার ঘটনা দুটি ঘটেছে নাইজেরিয়ার বর্নো প্রদেশের মনগুনো ও নানঝাই জেলায়। শনিবার স্থানীয় সময় ১১টায় রকেট লঞ্চার-সহ প্রচুর পরিমাণ অস্ত্র নিয়ে উত্তর-পূর্ব নাইজেরিয়ার মনগুনোয় হামলা চালায় আইএসআইএস জঙ্গিরা। তিনঘণ্টা ধরে গোটা এলাকা ঘুরে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। রকেট লঞ্চারও ছোঁড়ে বিভিন্ন বাড়ি লক্ষ্য করে। এর ফলে কমপক্ষে ২০ জন সেনা মৃত্যু হয়। উভয়পক্ষের গোলাগুলি জখম হন অনেক সাধারণ মানুষ।
[আরও পড়ুন: ফের নিহত কৃষ্ণাঙ্গ! আটলান্টায় পুলিশের বিরুদ্ধে ফুঁসছে বিক্ষোভকারীরা]
প্রায় একই সময় জঙ্গিদের আরেকটি দল বাইক নিয়ে এসে হামলা চালায় নাইঝাই জেলার একটি জনবসতি এলাকায়। এর ফলে সেখানকার প্রায় ৪০ জনের মৃত্যু হয়। এর পাশাপাশি স্থানীয় ভাষায় সেখানে লিফলেট বিলি করে জঙ্গিরা। তাতে সেনা বাহিনীর সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখতে ও তাদের সঙ্গে কাজ করতে নিষেধ করা হয়েছে। অন্যথায় ফের হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে।
[আরও পড়ুন:গভীর রাতে কেঁপে উঠল জাপানের দ্বীপ, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩]
সর্বশেষ খবর
-
মৃত্যুর সঙ্গে পাঞ্জা বারবিকিউয়ের আগুনে দগ্ধ নববধূর, ‘মেয়ের মতোই ভালোবাসি’, কেঁদে আকূল শাশুড়ি
-
তিরুপতির লাড্ডুতে পাম অয়েল ব্যবহার! সংস্থার প্রোমোটারকে গ্রেপ্তার করল ইডি
-
‘বিজেপির প্রোপাগান্ডা’ তকমাই কাল! ৩০০০ কোটির ব্যবসা দিয়েও কোন অঙ্কে অস্কার থেকে বাদ ‘ধুরন্ধর’?
-
প্রেমিকার সঙ্গে সম্পর্কে ‘অবনতি’, আক্রোশে বাড়িতে আগুন প্রেমিকের! দগ্ধ যুবতীর বৃদ্ধ বাবা
-
‘বন্ধু’ ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক! সই করে আইন বানালেন ট্রাম্প